JRF Recruitment 2026

শিবপুরের আইআইইএসটি-এ গবেষণা! অর্থ জোগাবে এনআরএফ, খোঁজ জুনিয়র রিসার্চ ফেলোর

প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তরফে আয়োজিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৩১ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৫:০৪
আইআইইএসটি শিবপুর।

আইআইইএসটি শিবপুর। ছবি: সংগৃহীত।

শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এ (আইআইইএসটি) কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থানুকূলে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো নেবে প্রতিষ্ঠান। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তরফে আয়োজিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৩১ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। যদি স্নাতক যোগ্যতা থাকে তা হলে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে জেআরএফ নেওয়া হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে জন্য প্রার্থীকে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ৭ এপ্রিল আবেদনপত্র ই-মেল করার শেষ দিন। ইন্টারভিউ হবে ১০ এপ্রিল। ওয়েবসাইট থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন