IPL 2026

বৃষ্টিতে ভেস্তেই গেল ইডেনে কলকাতা-পঞ্জাব ম্যাচ, আইপিএলে প্রথম পয়েন্ট শাহরুখের কেকেআরের

এ বারের আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স। দুই হারে কিছুটা কোণঠাসা অজিঙ্ক রাহানেরা। ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ তাই কলকাতার জন্য গুরুত্বপূর্ণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২৩:১০
(বাঁ দিকে) অজিঙ্ক রাহানে এবং শ্রেয়স আয়ার (ডান দিকে)।

(বাঁ দিকে) অজিঙ্ক রাহানে এবং শ্রেয়স আয়ার (ডান দিকে)। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২৩:০৩ key status

ভেস্তে গেল ম্যাচ

বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-পঞ্জাব ম্যাচ। আম্পায়ারেরা মাঠ পরিদর্শনের পর দুই অধিনায়ক রাহানে এবং শ্রেয়সের সঙ্গে আলোচনা করে ম্যাচ বাতিল ঘোষণা করেন। আউটফিল্ড ভিজে থাকায় রাত ১১.১৪-র মধ্যে খেলা শুরু করা সম্ভব নয়। দু’দল ১ পয়েন্ট করে পেল। প্রথম পয়েন্ট কেকেআরের ঝুলিতে।

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২২:৪৩ key status

বৃষ্টি থেমেছে

মাঠ খেলার উপযুক্ত করে তোলার করার কাজ করছেন ইডেনের মাঠকর্মীরা। মাঠে নেমে তদারকি করছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কিউরেটর সুজন মুখোপাধ্যায়।

Advertisement
timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২২:২০ key status

হতাশ শাহরুখ

কেকেআরের খেলা দেখতে এসে হতাশ শাহরুখ খান। সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান এবং কেকেআর সিইও বেঙ্কি মাইসোর।

কেকেআরের খেলা দেখতে এসে হতাশ শাহরুখ খান। সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান এবং কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। ছবি: বিসিসিআই।

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২২:১৭ key status

এখনও থামেনি বৃষ্টি

৫ ওভারের ম্যাচ হওয়ার জন্য রাত ১০.৪৪-এর মধ্যে বৃষ্টি সম্পূর্ণ থামতে হবে। কারণ খেলা শুরুর শেষ সময় রাত ১১.১৪।

Advertisement
timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২১:১৯ key status

খেলা শুরুর শেষ সময় কখন?

টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার জন্য দু’দলকেই অন্তত ৫ ওভার করে ব্যাট করতে হবে। ৫ ওভারের ম্যাচ শুরু করার শেষ সময় রাত ১১.১৪। ৫ ওভারের খেলা শেষ হতে হবে রাত ১১.৪০-এর মধ্যে।

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২১:১১ key status

কমতে শুরু করল ওভার

কেকেআর-পঞ্জাব ম্যাচের ওভার সংস্থা কমতে শুরু করল। রাত ৯.১০ থেকে ওভার কমতে শুরু করেছে নিয়ম অনুযায়ী। এখনও বৃষ্টি থামেনি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।

Advertisement
timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২০:৫৫ key status

এখনও বৃষ্টি পড়ছে

ইডেনের গোটা মাঠ ঢাকা রয়েছে। বৃষ্টি বন্ধ হয়নি। হতাশ দর্শকেরা।

ঢাকা রয়েছে ইডেনের মাঠ।

ঢাকা রয়েছে ইডেনের মাঠ। ছবি: পিটিআই।

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২০:২৪ key status

মাঠ পরিদর্শন

রাত ৮.৪৫-এ মাঠের পরিস্থিতি খতিয়ে দেখবেন আম্পায়ারেরা।

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২০:১৯ key status

ইডেনে শাহরুখ

ইডেনের জায়ান্ট স্ক্রিনে শাহরুখ খান।

ইডেনের জায়ান্ট স্ক্রিনে শাহরুখ খান। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:৫১ key status

ইডেনে শুরু বৃষ্টি

বৃষ্টির জন্য বন্ধ খেলা। কেকেআর ৩.৪ ওভারে ২৫/২।

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:৪৩ key status

আউট গ্রিন

আবার ব্যর্থ গ্রিন। ব্রাটলেটের বলে খোঁচা দিয়ে আউট গ্রিন (৪)। কেকেআর ১৬/২।

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:৪০ key status

আউট অ্যালেন

ব্রাটলেটের বলে খোঁচা দিয়ে আউট অ্যালেন (৬)। কেকেআর ১২/১।

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:০৩ key status

টস জিতলেন রাহানে

পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক রাহানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন