CSIR Recruitment 2026

মাইক্রোবায়োলজি-তে স্নাতকোত্তর! কাজের সুযোগ মিলতে পারে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এ প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর (সিএসআইআর) অধীনস্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ওই পদে একাধিক ব্যক্তিকে নিয়োগ করা হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৩:৪৩

ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তরেরা প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে কাজের সুযোগ পেতে পারেন। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের তরফে ওই পদে কাজের শর্তাবলি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ওই কাজের জন্য একাধিক ব্যক্তি প্রয়োজন।

Advertisement

বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তরেরা উল্লিখিত পদে কাজের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। প্রার্থীদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এ ক্ষেত্রে তাঁদের জিন ক্লোনিং নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার।

নিযুক্তদের প্রতি মাসে ২৫ হাজার থেকে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক।

৯ জুলাই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। এর পর বাছাই করা প্রার্থীদের অনলাইনেও ইন্টারভিউ দিতে হতে পারে। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে আরও তথ্য পেতে পারেন।

Advertisement
আরও পড়ুন