Akansha Chamola

‘সংসার টানতে পারে না’! ‘বিগ বস্’ জয়ী জামাই গৌরবের বিরুদ্ধে কী কী অভিযোগ আনলেন আকাঙ্ক্ষার বাবা?

সম্প্রতি আকাঙ্ক্ষা জানান, গত এক বছর ধরেই নাকি গৌরবের থেকে আলাদা থাকছেন তিনি। তাঁদের ১০ বছরের বিবাহিত জীবন ভাঙনের মুখে। এ বার গৌরবকে নিয়ে কী বললেন তাঁর শ্বশুর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৪:৫২
গৌরব-আকাঙ্খার সংসারে ভাঙন, কোন অভিযোগ তুললেন শ্বশুর?

গৌরব-আকাঙ্খার সংসারে ভাঙন, কোন অভিযোগ তুললেন শ্বশুর? ছবি: সংগৃহীত।

‘বিগ বস্‌ ১৯’-এ জয়ী হয়েছিলেন গৌরব খন্না। তখন তাঁর স্ত্রী হিসাবে প্রতিযোগী হয়ে এসেছিলেন আকাঙ্ক্ষা চমোলা। সেই সময়ে আকাঙ্ক্ষা প্রকাশ্যেই জানিয়েছিলেন যে, সন্তানের মা হতে চান না। অন্য দিকে একাধিক বার গৌরব জানান যে, তিনি সন্তান পছন্দ করেন। যদিও নিজেদের সুখী দম্পতি হিসাবেই তুলে ধরেছিলেন তাঁরা। কিন্তু রিয়্যালিটি অনুষ্ঠান ‘লকআপ’-এ এসে আকাঙ্ক্ষা জানান, গত এক বছর ধরেই তাঁরা আলাদা থাকছেন। আকাঙ্ক্ষার এ হেন দাবিতে প্রায় চমকে যান অনুষ্ঠানের সঞ্চালক রীতেশ দেশমুখ ও ফরাহ খান। এ বার জামাই গৌরবকে নিয়ে মুখ খুললেন আকাঙ্ক্ষার বাবা।

Advertisement

তিনি একটি পোস্টে মন্তব্য করে জানান, গৌরব অভিনেতা হিসাবে খুব ভাল। তবে, স্ত্রীকে মানসিক ভাবে সমর্থন জানাতে বা সংসারের খরচ চালাতে নাকি তিনি সক্ষম নন। পাশাপাশি তিনি এ-ও বলেন, ‘‘গত এক বছর ধরে আকাঙ্ক্ষা আমাদের সঙ্গে অন্ধেরীর ফ্ল্যাটে থাকছে। শুধু তা-ই নয়, আকাঙ্ক্ষা কোনও সহযোগিতা পায় না গৌরবের থেকে। গৌরব নিজেও কখনওই সন্তান নিতে চায়নি। তবে সংবাদমাধ্যমের সামনে আকাঙ্ক্ষাকে ছোট করে নিজে সহানুভূতি পাওয়ার চেষ্টা করে।’’ আকাঙ্ক্ষা ও গৌরবের প্রায় ১০ বছরের বিবাহিত জীবন। মাসকয়েক আগে অভিনেত্রীর একটি ওয়েব সিরিজ় মুক্তি পায়। সেখানে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে তাঁর। সেই কারণেও তিনি তির্যক মন্তব্যের শিকার হন।

চলতি বছরের জানুযারি মাসেই বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দেন তাঁরা। পরে অবশ্য নিজেরাই তা অস্বীকার করেন। এ বার নতুন এই রিয়্যালিটি অনুষ্ঠানে এসে গৌরব প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে সব কিছু খারাপ হয়ে গিয়েছে, এমনটা নয়। আমরা এখনও একে অপরের সঙ্গে কথা বলি। তবে সঙ্গী হিসাবে একে অপরের উপযুক্ত নই আমরা। গত এক বছর ধরে আলদা রয়েছি। দু’জনে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি।’’

Advertisement
আরও পড়ুন