NEET Re Exam Results 2026

নিট ইউজি-র ফলপ্রকাশের আগেই মেডিক্যালের স্নাতকে ভর্তি শুরু! শর্ত জানাল তামিলনাড়ু

তামিলনাড়ু মেডিক্যাল সিলেকশন কমিটি-র তরফে এমবিবিএস এবং ডেন্টাল সার্জারি কোর্সে ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৫:৪৯

ছবি: এআই সহায়তায় তৈরি।

নিট ইউজি বাতিল করার পক্ষে আগেই মত প্রকাশ করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ ‘তলপতি’ বিজয়। এ বার নিট পুনঃপরীক্ষার ফলঘোষণার আগেই সে রাজ্যের মেডিক্যাল সিলেকশন কমিটি-র তরফে শুরু হল এমবিবিএস এবং ডেন্টাল সার্জারি কোর্সে ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া।

Advertisement

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) নিট পুনঃপরীক্ষার আয়োজন করেছিল ২১ জুন। তার পরই সম্ভাব্য উত্তর সঙ্কেত (প্রভেশনাল আনসার কি) প্রকাশিত হয়। তবে ফলঘোষণা কবে হবে, তা নিয়ে কিছুই জানায়নি আয়োজক সংস্থা। সে ক্ষেত্রে যাঁরা ওই পরীক্ষা দিয়েছেন, তাঁরা এমবিবিএস কিংবা ডেন্টাল সার্জারির কোর্সে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন কি না— সেই নিয়ম স্পষ্ট করে জানিয়েছে মেডিক্যাল সিলেকশন কমিটি।

কমিটির তরফে বলা হয়েছে, মেডিক্যাল কলেজে ভর্তি প্রক্রিয়ায় যাতে বিলম্ব না হয়, সে জন্যই আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পড়ুয়ারা আবেদনের জন্য দ্বাদশের পরীক্ষায় প্রাপ্ত নম্বর জমা দিতে পারবেন। তবে, তাঁদের বয়স ১৭ বছরের ঊর্ধ্বে হওয়া প্রয়োজন।

ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দশম থেকে দ্বাদশ শ্রেণির মার্কশিট, নিট পুনঃপরীক্ষার অ্যাডমিট কার্ড এবং স্কোর কার্ডের মতো নথির প্রতিলিপি জমা দিতে হবে। এ ক্ষেত্রে নিট পুনঃপরীক্ষায় উত্তীর্ণেরাই এমবিবিএস কিংবা ডেন্টাল সার্জারির কোর্সে ভর্তি হতে পারবেন। আবেদনের সময় আপাতত দশম থেকে দ্বাদশের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে নিট পুনঃপরীক্ষার অ্যাডমিট কার্ড জমা দিলেই হবে।

Advertisement
আরও পড়ুন