How to Check WB HS Result 2026 Without Website

ওয়েবসাইটে দেখা যাচ্ছে না উচ্চ মাধ্যমিকের ফল? কোন উপায়ে দেখে নেওয়া যাবে প্রাপ্ত নম্বর?

ফলঘোষণার সঙ্গে সঙ্গেই সকলে ওয়েবসাইট খোলার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে যদি কোনও কারণে ওয়েবসাইটটি খুলতে না পারা যায়, তা হলেও আরও একটি উপায় ফলাফল দেখতে পারবে পড়ুয়ারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০৮:৫৮
উচ্চ মাধ্যমিকের ফল দেখার বিকল্প উপায়।

উচ্চ মাধ্যমিকের ফল দেখার বিকল্প উপায়। ছবি: এআই সহায়তায় প্রণীত।

উচ্চ মাধ্যমিক চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টারের ফলপ্রকাশ হতে চলেছে সকাল সাড়ে ১০টায়। শিক্ষা সংসদ সূত্রে খবর, বিধাননগরে সংসদের অফিসে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে।

Advertisement

সংসদের ওয়েবসাইট ছাড়াও বেশ কয়েকটি ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। তবে চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দিয়েছে ৬ লক্ষের বেশি পরীক্ষার্থী। ফলঘোষণার সঙ্গে সঙ্গেই সকলে ওয়েবসাইট খুলে তা দেখার চেষ্টা করবেন। এই পরিস্থিতিতে যদি কোনও কারণে ওয়েবসাইটটি খুলতে না পারা যায়, তা হলেও আরও একটি উপায় ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা। তা হল মোবাইল অ্যাপ। শিক্ষা সংসদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে মোবাইল অ্যাপের লিঙ্ক—

https://play.google.com/store/apps/details?id=wbchse.results.shiksha

অ্যান্ড্রয়েড মুঠোফোনের জন্য এই অ্যাপ। প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এর পর সকাল ১১টার পর থেকে পড়ুয়াদের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। তা হলেই নিজ নিজ ফল দেখতে পাবেন পড়ুয়ারা। শিক্ষা সংসদের https://result.wb.gov.in/ এই ওয়েবসাইট থেকেও সরাসরি ফলাফল দেখা যাবে।

সেমেস্টার পদ্ধতিতে ২০২৬ থেকেই প্রথম শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক। গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছিল প্রথম পর্বের পরীক্ষা। প্রথম পর্বের ফলপ্রকাশের দিনই সম্ভাব্য প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী পরীক্ষায় সম্ভাব্য শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিলেন প্রীতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। এ বছর উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১। এর মধ্যে উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪।

Advertisement
আরও পড়ুন