uttar pradesh

৪৫ ফুট উঁচুতে উড়িয়ে ১০০ মিটার দূরে আছড়ে ফেলল ঝড়! অলৌকিক ভাবে বেঁচে ফেরার অভিজ্ঞতা জানালেন সেই নন্‌হে মিঁয়া

সংবাদ প্রতিবেদন অনুসারে, নন্‌হে জানিয়েছেন, ঝড়ের শক্তি সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না। এত জোরে বাতাস বইবে তিনি বুঝতে পারেননি। টিনের চালাটা যাতে উড়ে না যায়, তাই তিনি সেটি কোনও মতে আঁকড়ে ধরে থাকেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:৫০

ছবি: এক্স থেকে নেওয়া।

বিকেলের দিকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টি। ঝড়ের এতটাই দাপট ছিল যে একের পর এক টিনের চাল উড়তে শুরু করে চোখের সামনে। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে একটি লোহার পাইপ ও দড়ি আঁকড়ে ধরেও শেষরক্ষা হল না নন্‌হে মিঁয়ার। উত্তরপ্রদেশের ঝড়ের যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে তাতে যে ব্যক্তিকে উড়ে পড়তে দেখা গিয়েছে তিনি নন্‌হে। বরেলীতে এই মারাত্মক ঝড় টিনের একটি ছাউনি-সহ তাঁকে ৪৫ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গিয়ে ১০০ মিটার দূরে ফেলে। গুরুতর জখম হয়ে নন্‌হে আপাতত হাসপাতালে ভর্তি। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা নিজমুখে সংবাদমাধ্যমে বর্ণনা করেছেন তিনি।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, নন্‌হে জানিয়েছেন, ঝড়ের শক্তি সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না। এত জোরে বাতাস বইবে তিনি বুঝতে পারেননি। টিনের চালাটা যাতে উড়ে না যায়, তাই তিনি সেটি কোনও মতে আঁকড়ে ধরে থাকেন। প্রৌঢ় বলেন, ‘‘হঠাৎ মনে হল, যেন কেউ আমাকে উপরে টেনে তুলল। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। বাতাস আমাকে উড়িয়ে অনেক দূরে মাঠের মধ্যে নিয়ে গিয়ে সেখানে ফেলে দিল।’’ প্রত্যক্ষদর্শীদের মতে, নন্‌হে প্রায় ৪৫ ফুট উপরে উড়ে গিয়ে ছিটকে মাটিতে পড়েন। মাঠে পড়ে তিনি গুরুতর আহত হন। তাঁর একটি হাত ভেঙেছে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে।

ঝড়ের সেই বিধ্বংসী রূপের ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। কোথাও ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়, তার সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আর এই ঝড়বৃষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে মৃত্যু হয়েছে ১০০ জনের। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Advertisement
আরও পড়ুন