Class 12

এপ্রিলের মধ্যে শুরু হবে দ্বাদশের ক্লাস, নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, একাদশের সেমেস্টার দেওয়া যাবে কোন শর্তে?

পড়ুয়াদের সুযোগ দেওয়া হচ্ছে যারা কোনও দুর্ঘটনা, অসুস্থতা বা বিশেষ কোনও কারণে দ্বিতীয় সেমেস্টার পরীক্ষা দিতে পারেনি তারা আবার সুযোগ পাবে। সেই কারণে স্কুলগুলিকে বলা হয়েছে নিজেদের দায়িত্ব নিয়ে এই পরীক্ষার আয়োজন করে ১১ এপ্রিলের মধ্যে সেটা সম্পূর্ণ করতে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৯:৪২

ছবি: সংগৃহীত।

এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহের মধ্যে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করার নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ। ক্লাস শুরু করার নির্দেশের পাশাপশি সেখানে জানানো হয়েছে, যে সব পরীক্ষার্থী কোনও কারণে দ্বিতীয় সেমেস্টার অর্থাৎ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা দিতে পারেনি তাদের আবার সুযোগ দিয়ে ১১ এপ্রিলের মধ্যে পরীক্ষার প্রক্রিয়া শেষ করতে হবে।

Advertisement

সংসদের সভাপতি পার্থ কর্মকার জানান, দ্রুত ক্লাস শুরু করার দিকে নজর রাখা হচ্ছে। সে কারণেই স্কুল কর্তৃপক্ষের কাছে নির্দেশ গিয়েছে ১৬ এপ্রিলের মধ্যে পড়ুয়াদের প্রথম ও দ্বিতীয় সেমেস্টারের সমস্ত তথ্য সংসদের পোর্টালে নথিযুক্ত করতে হবে।

পাশাপাশি এপ্রিলের চতুর্থ সপ্তাহের মধ্যে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করতে হবে। তিনি জানিয়েছেন, পড়ুয়াদের সুযোগ দেওয়া হচ্ছে যারা কোনও দুর্ঘটনা, অসুস্থতা বা বিশেষ কোনও কারণে দ্বিতীয় সেমেস্টার পরীক্ষা দিতে পারেনি তারা আবার সুযোগ পাবে। সেই কারণে স্কুলগুলিকে বলা হয়েছে নিজেদের দায়িত্ব নিয়ে এই পরীক্ষার আয়োজন করে ১১ এপ্রিলের মধ্যে সেটা সম্পূর্ণ করতে।

এর পাশাপশি সভাপতি জানান, ইতিমধ্যে আর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওয়েবসাইটে একটি অনলাইন পোর্টালে তৃতীয় সেমিস্টারের ' আনসার কি ' প্রকাশ করা হবে। ১২ মার্চ ২০২৬ রাত ১২ টা থেকে ১৬ মার্চ রাত ১১.৫৯ পর্যন্ত তা চালু থাকবে। সেখানে যে কোনও উত্তর ভুল মনে হলে পড়ুয়ারা সেটা চ্যালেঞ্জ করতে পারে। আবেদন করার জন্য শিক্ষার্থীদের থেকে অনলাইনে ২০০ টাকা নেওয়া হবে।

কিন্তু যদি পড়ুয়ার চ্যালেঞ্জ করা 'আনসার কি'তে সত্যিই কোনও ভুল থাকে তা হলে পড়ুয়াকে ওই ২০০ টাকা ফেরত দেওয়া হবে বলে জানান তিনি। অন্যথায় টাকা ফেরত দেওয়া হবে না।

Advertisement
আরও পড়ুন