কোর্স ও কর্মশালার সুলুকসন্ধান। ছবি: সংগৃহীত।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঠক্রমের পাশাপাশি বেশ কিছু পেশাভিত্তিক কোর্স করানো হয়ে থাকে। রাজ্য এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই বছরভর চলে নানা স্বল্পমেয়াদি কোর্স। পাশাপাশি জাতীয় স্তরের কর্মশালা, আলোচনাসভাও আয়োজিত হয়ে থাকে। কোথাও কোথাও এ সব কর্মশালা, আলোচনাসভায় যোগ দিলে দেওয়া হয় শংসাপত্র। যা পরবর্তী চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেয়। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।
১। স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, রিপেয়ারিং, মেইনটেন্যান্স অ্যান্ড সেফটি প্র্যাকটিসেস
সংশ্লিষ্ট বিষয়ের উপর স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্স করাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
কোথায় হবে— প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে।
কবে— সোম এবং শনিবার।
কত দিন চলবে— এক বছর।
আসন— ৫০টি।
কারা যোগ দিতে পারবেন— দশম শ্রেণি উত্তীর্ণ।
২। ২১ শতকের আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে চর্চা
যুবসমাজ নতুন সময়ের আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে কী ভাবছে, তা নিয়ে চর্চা চলবে বিশেষ আলোচনাসভায়।
কোথায় হবে— জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে।
কত দিন চলবে— তিন দিন।
কবে— ২৮ থেকে ৩০ অক্টোবর, ২০২৬।
কারা আবেদন করতে পারবেন— সাহিত্য, সমাজবিজ্ঞান, ইতিহাস, নৃতত্ত্ব, আর্বান স্টাডিজ় নিয়ে কাজ করছেন এমন রিসার্চ স্কলার, শিক্ষাবিদরা।
আবেদনের শেষ দিন— ৩০ জুন।
৩। পরিবেশ ও জলবায়ু গবেষণা
পরিবেশগত রাজনীতি, নীতি, শাসনব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা পদ্ধতির মাধ্যমে কর্মশালার আয়োজন করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
কোথায় হবে— প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান ও সোশ্যাল সায়েন্স বিভাগে।
কবে— ১৫ থেকে ২৪ জুন।
কত দিন— ১০ দিন।
আয়োজক— ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের অর্থানুকূল্যে।
কারা যোগ দিতে পারবেন— পিএইচডি স্কলারেরা।
৪। মাইক্রোগ্রিন চাষ
ঘর, ছাদ বা ছোট পাত্রে ছোট সবুজ চারাগাছ চাষ নিয়ে সার্টিফিকেট কোর্স করাবে উত্তরপ্রদেশের ইনস্টিটিউট অফ হর্টিকালচার টেকনোলজি।
কোথায়— অনলাইনে
আসন সংখ্যা— ১০।
কবে— ২৫ থেকে ২৭ মে
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
কোর্সমূল্য— ৬ হাজার টাকা।
৫। আধুনিক কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা
সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্সের সুযোগ দিচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজ়।
কোথায় হবে—প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস হবে।
কত দিন চলবে— তিন মাস।
ক্লাস কবে কবে— বুধ ও শনিবার।
কোর্স মূল্য— ৫,৫০০ টাকা।
ভর্তির প্রক্রিয়া— প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।