Beauty and Wellness

রূপটান শিল্পী হতে চাইলে পড়াশোনা শুরু হোক স্কুল স্তরেই! স্বাধীন ব্যবসার পাশাপাশি আর কী সুযোগ রয়েছে?

সাজগোজ করতে ভালবাসলে প়ড়া যেতে পারে ‘বিউটি অ্যান্ড ওয়েলনেস’ বিষয়ে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে ভোকেশন্যাল বা বৃত্তিমূলক বিষয় পড়ানো হয় ১৬টি। তার মধ্যে একটি বিষয় হল ‘বিউটি অ্যান্ড ওয়েলনেস’। একাদশ শ্রেণিতেই যে কেউ এই বিষয়ে পড়ার সুযোগ থাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৫

ছবি: সংগৃহীত।

এক সময় আয়নার সামনে দাঁড়ালেই মায়ের বকুনি খেতে হতো সদ্য কৈশোরী প়ড়ুয়াদের। পড়াশোনার সময় সাজগোজ! সে এক মারাত্মক অপরাধ হিসাবে বিবেচিত হত। কিন্তু সময় বদলে গিয়েছে। চাকরি পাওয়ার ইঁদুর দৌড়ে নাম না লিখিয়ে অপর্ণা ঠিক করেছিলেন শুরু করবেন স্বাধীন ব্যবসা, আর সেখানেই কাজে লাগে তাঁর সাজের প্রতি সেই ছোটবেলার আকর্ষণ।

Advertisement

মায়ের সাজের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করতে ভালবাসে প্রায় সব ছোটরাই। অপর্ণা সেই আকর্ষণকেই ধরলেন আঁক়ড়ে। দশম শ্রেণি পাশ করতেই পাওয়া গেল সুযোগ। একাদশে ভর্তির সময়ই পড়াশোনার বিষয় হিসাবে তিনি বেছে নিয়েছিলেন ‘বিউটি অ্যান্ড ওয়েলনেস’। রূপটানশিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে স্থির ছিলেন তিনি।

অপর্ণা একা নন, এমন অনেক প়ড়ুয়াই বৃত্তিমূলক পড়াশোনার বিষয় হিসাবে ‘বিউটি অ্যান্ড ওয়েলনেস’ বেছে নিচ্ছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে ভোকেশন্যাল বা বৃত্তিমূলক বিষয় পড়ানো হয় ১৬টি। তার মধ্যে একটি বিষয় হল ‘বিউটি অ্যান্ড ওয়েলনেস’। একাদশ শ্রেণিতেই যে কেউ এই বিষয়ে পড়ার সুযোগ থাকে।

পাঠ্যক্রমের মধ্যে দিয়ে ম্যানিকিওর, পেডিকিওর কী ভাবে নেওয়া যায়—সব কিছুই শেখার সুযোগ রয়েছে।

পাঠ্যক্রমের মধ্যে দিয়ে ম্যানিকিওর, পেডিকিওর কী ভাবে নেওয়া যায়—সব কিছুই শেখার সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত।

কী পড়ানো হয়—

‘বিউটি অ্যান্ড ওয়েলনেস’-কে পেশা করতে গেলে কোন বিষয়গুলিতে দক্ষতা থাকা প্রয়োজন, সে সব কিছুই পড়ানো হয় এই কোর্সে। পাশাপাশি হাতে কলমে অনুশীলনের সুযোগও দেওয়া হয় পড়ুয়াদের।

স্কুলের পাঠ্যক্রমের মধ্যে দিয়ে ম্যানিকিওর, পেডিকিওর, মেহেন্দি আঁকা, চুলের যত্ন কী ভাবে নেওয়া যায়—সব কিছুই শেখার সুযোগ রয়েছে। এর সঙ্গে রূপসজ্জা শিল্পী হিসাবে একজন উদ্যোগপতি কী ভাবে হওয়া যায় তার পাঠও দেওয়া হয়।

কোথায় পড়ানো হয়—

স্কুল স্তরে এই বিষয়ের প্রাথমিক পাঠ দেওয়া হয়। এর পর এই বিষয় নিয়ে উচ্চ স্তরেও পড়ার সুযোগ রয়েছে। বৃত্তিমূলক এই বিষয় নিয়ে বেশ কিছু প্রতিষ্ঠানে নানা সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা পড়ানো হয়। রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, ইগনু-সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানে পড়ানো হয় এই বিষয়গুলি।

রোজগারের সুযোগ—

শুধু স্বাধীন ব্যবসা নয়, এই কোর্স করলে কোনও স্যালোঁ বা পার্লারে নিযুক্ত হওয়ার সুযোগ মেলে। এমনকি এ বিষয়ে একজন প্রশিক্ষক হওয়ার সুযোগ রয়েছে। ওয়েলনেস থেরাপিস্ট অথবা স্পা থেরাপিস্ট, মেহেন্দি আর্টিস্ট অথবা নেইল আর্ট ডিজ়াইনার, ফ্যাশন সংস্থাতেও অথবা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করার সুযোগ রয়েছে।

Advertisement
আরও পড়ুন