MEITY Recruitment 2026

প্রশাসনিক কাজে অভিজ্ঞতা রয়েছে! নিয়োগের সুযোগ মিলতে পারে কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ বিভাগে

কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ বিভাগে সেক্রেটারিয়াল এগ্‌জ়িকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে অভিজ্ঞ স্নাতকেরা আবেদনের সুযোগ পেতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সরকারি সংস্থার প্রশাসনিক বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে চাকরির সুযোগ মিলতে পারে কেন্দ্রীয় মন্ত্রকে। নিযুক্তের কর্মস্থল হবে নয়া দিল্লিতে। শূন্যপদ একটি।

Advertisement

কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ বিভাগে ন্যাশনাল ই-গভর্ন্যান্স ডিভিশনে সেক্রেটারিয়াল এগ্‌জ়িকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ওই পদের জন্য অভিজ্ঞ স্নাতকদের আবেদন চাওয়া হয়েছে। তাঁদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

প্রার্থীদের অন্তত সাত বছর সরকারি সংস্থায় প্রশাসনিক কিংবা সচিবালয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। তাঁদের বিভিন্ন ধরনের নোট, চিঠি এবং সরকারি ঘোষণা সংক্রান্ত নথি লেখার দক্ষতা থাকা প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের ফাইলিং সিস্টেমে ইনডেক্সিং সংক্রান্ত কাজ জানতেই হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি। প্রার্থীদের মেধা, দক্ষতা এবং অভিজ্ঞতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করতে চলেছে ন্যাশনাল ই-গভর্ন্যান্স ডিভিশন। নিযুক্তকে তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে।

Advertisement
আরও পড়ুন