ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইসার), ভুবনেশ্বর। ছবি: সংগৃহীত।
বিজ্ঞান শাখার বিশেষ বিষয় নিয়ে গবেষণার সুযোগ। এ জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তরফে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের থেকে আবেদন চাওয়া হয়েছে। তাঁদের রিসার্চ অ্যাসোসিয়েট এবং পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। যদিও শূন্যপদের সংখ্যা জানানো হয়নি।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইসার), ভুবনেশ্বরে গবেষক হিসাবে কাজ করার সুযোগ থাকছে। বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, কম্পিউটার সায়েন্সেস, ম্যাথ্মেটিক্যাল সায়েন্সেস, ফিজ়িক্যাল সায়েন্সেস-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে পিএইচডি অর্জন করেছেন— এমন ব্যক্তিরা গবেষণা প্রকল্পে যোগদানের সুযোগ পাবেন।
প্রার্থীদের কোনও বিজ্ঞান বিষয়ক জার্নালে উল্লিখিত বিষয়ে একাধিক গবেষণাপত্র প্রকাশিত হওয়া প্রয়োজন। রিসার্চ অ্যাসোসিয়েট এবং পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে নিযুক্তদের কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি-র নিয়মানুসারে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের ফেলোশিপ দেওয়া হবে। ৩১ মার্চ পর্যন্ত চুক্তির ভিত্তিতে রিসার্চ অ্যাসোসিয়েট এবং পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে তাঁদের কাজ চলবে।
আগ্রহীদের উল্লিখিত বিষয়ে গবেষণার পূর্ব-অভিজ্ঞতা এবং কেন ওই সংস্থার অধীনে কাজটি করতে তিনি আগ্রহী— তা একটি চিঠিতে লিখে আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। তাঁরা ওই আবেদন ই-মেল মারফত পাঠাতে পারবেন। সেই সঙ্গে জীবনপঞ্জি, প্রকাশিত গবেষণাপত্রের তালিকা, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্রের মতো নথি থাকা প্রয়োজন। আবেদনের ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে। আবেদনের কোনও শেষ দিন জানায়নি নাইসার, ভুবনেশ্বর।