Govt Jobs for Graduates

স্নাতকদের গবেষণায় সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা, কোন কাজে থাকা চাই দক্ষতা?

কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ সংস্থায় প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে স্নাতকদের কাজ করার সুযোগ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭

ছবি: সংগৃহীত।

স্নাতকদের গবেষণায় যোগদানের সুযোগ দেবে সিএসআইআর অধীনস্থ সংস্থা। ন্যাশনাল এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট-এ তাঁদের ‘ডিকার্বোনাইজ়েশন স্ট্র্যাটেজি’ বিষয়ক প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

কেমিক্যাল, এনভায়রনমেন্টাল, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকেরা এই কাজে যোগদানের সুযোগ পেতে পারেন। তবে, তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া দরকার। এ ছাড়াও প্রার্থীদের গবেষণামূলক কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। প্রকল্পের মেয়াদ অনুযায়ী তাঁর কাজ চলবে। প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা।

২০ ফেব্রুয়ারি সংস্থার নাগপুরের দফতরে ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখা দরকার। বাছাই করা প্রার্থীদের অনলাইন মাধ্যমে দ্বিতীয়বার ইন্টারভিউ নেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। এ সংক্রান্ত সব তথ্য ই-মেল মারফত জানানো হবে।

Advertisement
আরও পড়ুন