UPSC CMS Examination Details

কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষা দিতে পারবেন কারা? কোথায় মিলবে চাকরির সুযোগ?

মোট তিনটি ধাপে পরীক্ষায় প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৯:০৫
UPSC

ইউপিএসসি। ছবি: সংগৃহীত।

কেন্দ্রের বিভিন্ন সংস্থা এবং দফতরে আধিকারিক নিয়োগের জন্য সর্বভারতীয় পরীক্ষার আয়োজন করে ইউপিএসসি। কমিশনের তরফে দেশ জুড়ে কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (সিএমএস) পরীক্ষার আয়োজন করা হয়। শুরু হয়েছে চলতি বছরের আবেদন প্রক্রিয়া। পরীক্ষা ২ অগস্ট।

Advertisement

প্রয়োজনীয় যোগ্যতা

পরীক্ষায় আবেদনকারীদের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য রয়েছে ছাড়। পাশাপাশি, তাঁদের এমবিবিএস-র লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পরীক্ষার ধরন

মোট তিনটি ধাপে পরীক্ষায় প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। লিখিত পরীক্ষায় থাকবে দু’টি পত্র। এমসিকিউধর্মী প্রশ্নে মোট বরাদ্দ নম্বর ২৫০। প্রতি পত্রের পরীক্ষা চলবে দু’ঘণ্টা। প্রশ্ন আসবে জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক্স, সার্জারি, গায়নোকোলজি ও অবস্টেট্রিক্স, প্রিভেন্টিভ ও সোশ্যাল মেডিসিন বিষয় থেকে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এর পর ইন্টারভিউ রাউন্ডে যোগ দিতে হবে। মোট বরাদ্দ নম্বর ১০০।

একেবারে শেষ ধাপে আয়োজন করা হবে মেডিক্যাল পরীক্ষার। যেখানে নির্বাচিত প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করে দেখা হবে।

চাকরির সুযোগ

কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণদের মেডিক্যাল অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। কাজের সুযোগ মিলবে সেন্ট্রাল হেল্‌থ সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে হেল্‌থ সার্ভিস, নয়া দিল্লি মিউনিসিপাল কাউন্সিল, দিল্লি পুরসভায়।

Advertisement
আরও পড়ুন