FCI

এফসিআইতে ম্যানেজার পদে নিয়োগের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে

যে সমস্ত প্রার্থী আবেদন করেছিলেন, পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড কী ভাবে ডাউনলোড করবেন জেনে নিন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ১৪:৪২
এফসিআই।

এফসিআই। ছবি: সংগৃহীত।

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া-তে ম্যানেজার পদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। আগেই ম্যানেজার পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল অফিশিয়াল ওয়েবসাইটে। যে সমস্ত প্রার্থী আবেদন করেছিলেন, পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড কী ভাবে ডাউনলোড করবেন জেনে নিন।

Advertisement
  • https://fci.gov.in/ এফসিআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রার্থীদের।
  • হোম পেজ থেকে কারেন্ট রিক্রুটমেন্টে যেতে হবে।
  • প্রয়োজনীয় নথি দিয়ে প্রার্থীদের লগ ইন করতে হবে।
  • লগ ইন করার পরই এসসিআই অ্যাডমিট কার্ড দেখতে পেয়ে যাবেন প্রার্থীরা।
  • সেখান থেকে পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারেন প্রার্থীরা।

এফসিআই ম্যানেজার পদের পরীক্ষা হওয়ার কথা সম্ভবত ১০ এবং ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে। প্রার্থীদের পরীক্ষার দিন, সময় এবং জায়গা নিজস্ব অ্যাডমিট কার্ডেই দেওয়া থাকবে। প্রার্থীদের পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড-সহ দরকারি নথি সঙ্গে রাখা প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন