AI for Mock Test

নিট ইউজি-র প্রস্ততি-পরীক্ষা বাড়ি বসে! সাহায্য করবে কৃত্রিম মেধা, মূল্যায়নের সুযোগ অনলাইনে

পড়ুয়ারা বিশেষ অ্যাপের সাহায্যে মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকার (নিট ইউজি) প্রস্তুতি পরীক্ষা বা মক টেস্ট দিতে পারবেন। পরীক্ষা দেওয়ার পর তাঁরা কতটা প্রস্তত, তার মূল্যায়ন করবে কৃত্রিম মেধা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১২:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মেডিক্যাল স্নাতকে ভর্তির জন্য একটি প্রবেশিকায় পাশ করতে হয়। সংশ্লিষ্ট পরীক্ষায় পাশ করার পর দেশের সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ মেলে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েশন (নিট ইউজি) শীর্ষক ওই পরীক্ষাটি ৩ মে হতে চলেছে। পরীক্ষার আগে প্রস্তুতির জন্য মক টেস্ট-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। এই প্রস্তুতি অনলাইনেও নিতে পারবেন তাঁরা।

Advertisement

কৃত্রিম মেধার সাহায্যে একটি অ্যাপের সাহায্যে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন পড়ুয়ারা। ওই অ্যাপে লগ-ইন করে ‘টেক আ নিট মক টেস্ট’ লিখে আবেদন জানালেই ইংরেজি ভাষায় সব প্রশ্ন পাওয়া যাবে। যে ভাবে নিট দিতে হয়, সে ভাবেই ওই পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা।

তবে, পরীক্ষা দেওয়ার পর সঠিক ভাবে উত্তর লিখতে পারলেন কিনা, কিংবা কোন ক্ষেত্রে আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে— সেই সম্পর্কিত বিষয়ে মতামত জানাবে ওই অ্যাপ। পরীক্ষা সম্পূর্ণ হলে পরীক্ষার্থীর ফল যাচাই করে বিশ্লেষণ করবে কৃত্রিম মেধা। এর পর অ্যাপ বলে দেবে কোন বিষয়ে আরও পড়াশোনার প্রয়োজন রয়েছে।

মার্কিন টেক জায়ান্ট গুগ্‌লের জেমিনাই অ্যাপ মারফত এই মক টেস্ট দেওয়া যাবে। পরীক্ষার্থীরা চাইলে আরও বিশদ তথ্য ওই অ্যাপ মারফত জানতে চাইতে পারবেন। এ ক্ষেত্রে বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার জন্য তাঁদের গুগল অ্যাকাউন্ট থাকা আবশ্যক।

Advertisement
আরও পড়ুন