Summer Student Programme 2026

কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করতে চান? অথবা শিখতে চান ক্লোনিং? স্নাতক স্তরে পাঠরতরা পাবেন এমন সুযোগ

ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞান শাখার অধীনে যে কোনও বিষয় নিয়ে স্নাতক স্তরে পাঠরত পড়ুয়ারা কাজ শেখার সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গরমের ছুটিতে নতুন বিষয় নিয়ে চর্চার সুযোগ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। কৃষ্ণগহ্বরের মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে গবেষণার সুযোগ পেতে পারেন স্নাতক স্তরের পড়ুয়ারা। বিশেষজ্ঞের অধীনে এমন বিভিন্ন বিষয়ে কাজ শেখাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), পুণে।

Advertisement

ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞান শাখার অধীনে যে কোনও বিষয় নিয়ে স্নাতক স্তরে পাঠরত পড়ুয়ারা ওই প্রতিষ্ঠানের অধীনে কাজ শেখার সুযোগ পাবেন। চার থেকে আট সপ্তাহের জন্য তাঁরা যে কোনও দু’টি বিষয় নিয়ে চর্চা করতে পারবেন। ১৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত ক্লাস চলবে।

গবেষণা এবং কাজের জন্য পড়ুয়ারা যে ধরনের বিষয় বেছে নিতে পারবেন, সেগুলি হল— পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়ন, ডেটা সায়েন্স, আর্থ অ্যান্ড ক্লাইমেট সায়েন্স, ম্যাথ্‌মেটিক্স, হিউম্যানিটিজ়। এই সমস্ত বিষয়ের অধীনে কৃষ্ণগহ্বরের উপাদান, তার মহাকর্ষীয় তরঙ্গ, জিন, জিয়োস্পেসিয়াল ডেটা, আর্টিফিশিয়াল প্রোটিন, ফিজ়িক্স অ্যান্ড ফিন্যান্স, থিয়োরি অফ স্ট্যাটিস্টিক্স, কন্ডেন্সড ম্যাটার ফিজ়িক্স, সয়েল কার্বন ডায়নামিক্স, ম্যাথামেটিক্যাল ফিন্যান্স-সহ অন্যান্য ক্ষেত্রে বিশেষ প্রকল্পে কাজ করছে আইআইএসইআর, পুণে। তাতেই যোগদানের সুযোগ পাবেন পড়ুয়ারা।

পড়ুয়াদের আবেদন যাচাই করার পরে কোন বিষয়ে তাঁরা কাজ করার সুযোগ পাবেন, তা জানিয়ে দেওয়া হবে। কাজ শেষে তাঁদের তৈরি করা প্রজেক্টের মূল্যায়ন চলবে। এর পরেই শংসাপত্র পাবেন পড়ুয়ারা। প্রতিষ্ঠানের তরফে ‘সামার স্কুল প্রোগ্রাম’-এর অধীনে পড়ুয়ারা কাজ শেখার সুযোগ পাবেন। প্রজেক্টের কাজ অনুযায়ী, বাছাই করা ব্যক্তিরা পরবর্তীতে আইআইএসইআর, পুণে থেকে পিএইচডি করার সুযোগও পাবেন। আবেদনের শেষ দিন ২০ ফেব্রুয়ারি।

Advertisement
আরও পড়ুন