CBSE Class 12

নেই স্মার্টফোন বা ইন্টারনেট সংযোগ! বাড়ি বসে সিবিএসই দ্বাদশের ফল জানা যাবে কোন উপায়ে?

সাধারণত বোর্ডের ফলপ্রকাশ করা হয় প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটগুলিতে। কিন্তু তারই পাশাপাশি, আইভিআরএস (ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম) এবং এসএমএস পরিষেবার মাধ্যমে সিবিএসই-র ফল জানা যাবে। ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই নম্বর জানতে পারবে পড়ুয়ারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৬:২৪
How to check scores without internet via ivrs for Cbse class 12 result 2026

দ্বাদশের ফলঘোষণা শীঘ্রই। ছবি: সংগৃহীত।

কোন বিষয়ে কত নম্বর, জানা যাবে ফোন করেই। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য এমনই ব্যবস্থা চালু করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।

Advertisement

শীঘ্রই ২০২৬ দ্বাদশ শ্রেণির ফলঘোষণা করবে সিবিএসই। লক্ষ লক্ষ পরীক্ষার্থী সকাল থেকেই ইন্টারনেটে নিজেদের ফল দেখার জন্য উদ্গ্রীব থাকবে। সকলের কাছে স্মার্টফোন না-ও থাকতে পারে। অতিরিক্ত চাপের ফলে অনেকের ক্ষেত্রেই সমস্যা হতে পারে ওয়েবসাইটে। আবার প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সংযোগের সমস্যা থাকতে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ। তাই ফোন কলের মাধ্যমে ফলাফল জানার ব্যবস্থা করেছেন তাঁরা।

সাধারণত বোর্ডের ফলপ্রকাশ করা হয় প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটগুলিতে। কিন্তু তারই পাশাপাশি, আইভিআরএস (ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম) এবং এসএমএস পরিষেবার মাধ্যমে সিবিএসই-র ফল জানা যাবে। ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই নম্বর জানতে পারবে পড়ুয়ারা।

কী ভাবে কাজ করবে আইভিআরএস

পরীক্ষার্থীরা ফোন কলের মাধ্যমেই বিষয়ভিত্তিক নম্বর পেয়ে যাবে। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার সহযোগিতায় এই পরিষেবা অবশ্য পাওয়া যায় সীমিত সময়ের জন্য।

এ জন্য ল্যান্ডলাইন বা মোবাইল ফোন থেকে সিবিএসই নির্ধারিত আইভিআরএস নম্বরে ডায়াল করতে হবে।

তার পরই স্বয়ংক্রিয় নির্দেশ আসতে শুরু করবে। সেই অনুযায়ী নম্বর ডায়াল করে যেতে হবে।

পরীক্ষার্থীর রোল নম্বর, স্কুল কোড এবং অন্য প্রয়োজনীয় তথ্য জানাতে হবে।

এর পরই বিষয়ভিত্তিক নম্বর ঘোষণা করা হবে।

দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা এবং অন্য কিছু অঞ্চলগুলিতে আইভিআরএস পরিষেবা পাওয়া যায়। এ জন্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি অতিরিক্ত মূল্য ধার্য করে থাকে।

ইন্টারনেট বা স্মার্টফোন ব্যবহারের সুযোগ না থাকলে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল দেখা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন