BA LLB Admission 2026

উচ্চমাধ্যমিকের পর আইনে আগ্রহ! রাজ্যের বাইরের প্রতিষ্ঠানে শুরু আবেদন প্রক্রিয়া

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই ভর্তি হওয়া যাবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৮:০২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় দিচ্ছে আইন নিয়ে পড়ার সুযোগ। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান।

Advertisement

বিএ এলএলবি প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। পাঁচ বছরের কোর্স এটি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই ভর্তি হওয়া যাবে না। প্রার্থীর বয়স ২০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য দু’বছরের ছাড় রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরি সংক্রান্ত কোর্স অথবা ডিপ্লোমা করছেন এমন কোনও পড়ুয়া এই কোর্সে ভর্তির আবেদনপত্র পূরণ করতে পারবেন না।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য আবেদনমূল্য ৮৫০ টাকা এবং সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য ৪২৫ টাকা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ মে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন