DIC Recruitment 2026

কেন্দ্র অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন, কোন পদে নিয়োগ? আবেদন করবেন কী ভাবে?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রাথমিক ভাবে কাজের মেয়াদ তিন বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী সে মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৭:০৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্র অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে ডিআইসি-র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। কর্মস্থল দিল্লিতে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

সলিউশন আর্কিটেক্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। শুরুতে কাজের মেয়াদ তিন বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর অফ টেকনোলজি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ যেতে হবে। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ মে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন