PhD Admission 2026

রসায়ন-সহ একাধিক বিষয়ে উচ্চস্তরের ডিগ্রি অর্জনের সুযোগ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে, আবেদন করবেন কী ভাবে?

পাঁচ বছরের ইন্টিগ্রেটেড প্রোগ্রামে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া চাই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৪:৩৪
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তর স্তরের পরে উচ্চস্তরের ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

গণিত, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, সোশ্যাল সায়েন্সেস, মেডিক্যাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি-সহ আরও বিষয়ে উচ্চস্তরের ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। এটি পাঁচ বছরের ইন্টিগ্রেটেড প্রোগ্রাম। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া চাই। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য পাঁচ শতাংশ নম্বরের ছাড় দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ মার্চ। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন