PG Admission 2026

কৌশলী দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে এমবিএ ডিগ্রি, ভর্তির সুযোগ দিচ্ছে আইআইটি ধানবাদ

কাজের চাহিদা অনুযায়ী দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ এমবিএ কোর্স করাবে আইআইটি, ধানবাদ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১২:৫৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পেশাদারি দক্ষতা বৃদ্ধির সুযোগ এমবিএ (মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন) কোর্সের মাধ্যমে পাওয়া যায়। কোনও সংস্থায় ম্যানেজার বা আধিকারিক পদে চাকরি পাওয়ার পর কৌশলী দক্ষতা বৃদ্ধির জন্যও ওই কোর্স করে নেওয়া যেতে পারে। এমন কর্মরত ব্যক্তিরা এমবিএ-র সুযোগ পেতে পারেন আইআইটি প্রতিষ্ঠান থেকে।

Advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ধানবাদ থেকে এগ্‌জ়িকিউটিভ মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করার সুযোগ পাবেন কর্মরত ব্যক্তিরা। প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট স্টাডিজ় অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে ওই কোর্সটি করানো হবে।

যে কোনও বিষয়ে স্নাতকোত্তীর্ণেরা উল্লিখিত কোর্সটিতে ভর্তির আবেদন জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক স্তরের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। পাশাপাশি, কোনও সংস্থায় এগ্‌জ়িকিউটিভ, সুপারভাইজ়ার পদে অন্তত এক বছরের চাকরির পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। দু’বছরের ওই কোর্সের ক্লাস বুধবার থেকে রবিবার পর্যন্ত অনলাইন মাধ্যমে করার সুযোগ পাবেন পড়ুয়ারা।

চারটি সেমেস্টারের জন্য ফি হিসাবে মোট ৬,০০,০০০ টাকা ধার্য করা হয়েছে। ভর্তি হওয়ার জন্য প্রার্থীদের প্রবেশিকা এবং ইন্টারভিউয়ে পাশ করতে হবে। আবেদনমূল্য হিসাবে ২,০০০ টাকা দিতে হবে। ক্লাস ২৫ জুলাই থেকে শুরু হতে চলেছে।

আগ্রহীদের ৩১ মার্চের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। লিখিত পরীক্ষা ১৪ জুন এবং ইন্টারভিউ ১৬ থেকে ১৭ জুন পর্যন্ত চলবে। অনলাইনে পরীক্ষা ও ইন্টারভিউ দিতে পারবেন। বাছাই করা প্রার্থীদের নাম ৩ জুলাই প্রকাশিত হবে।

Advertisement
আরও পড়ুন