WBBSE 2026

মাধ্যমিকে কড়া পর্ষদ, কোন বিধি না মানলে বিপদ? সমস্যায় পড়লে ফোন করতে হবে কোন নম্বরে?

মধ্যশিক্ষা পর্ষদের কড়া নির্দেশিকা উল্লঙ্ঘন করলে পরীক্ষাও বাতিলও হতে পারে। পাশাপাশি, পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যা সচল থাকবে ২৪ ঘণ্টা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৭
সোমবার থেকে শুরু মাধ্যমিক।

সোমবার থেকে শুরু মাধ্যমিক। ছবি: সংগৃহীত।

রাত পোহালেই শুরু স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা। স্কুলের গণ্ডি পেরিয়ে অন্য স্কুলে পরীক্ষা দিতে যাবে ৯,৭১,৩৪০ পড়ুয়া। এ সময় মাথায় থাকে শুধুমাত্র পরীক্ষার চিন্তাই। কিন্তু পাঠ্যক্রমের বাইরে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

Advertisement

কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কড়া নির্দেশিকায় এমন কিছু বিষয় রয়েছে, যা না মানলে পরীক্ষা বাতিল হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক পরীক্ষা দিতে যাওয়ার সময় কোন কোন বিষয় নজর দেওয়া গুরুত্বপূর্ণ।

১। পরীক্ষা কক্ষে অবশ্যই আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে।

২। পরীক্ষাকেন্দ্রের ভিতরে কোনও অভিভাবকের প্রবেশ নিষিদ্ধ।

৩। পরীক্ষাকেন্দ্রে কোনও ধরনের মুঠোফোন নিয়ে প্রবেশ করা যাবে না। করলে পরীক্ষা বাতিল হতে পারে।

৪। স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটারের মতো কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করা যাবে না।

৫। পরীক্ষা শেষ হবে দুপুর ২টোয়। তার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকক্ষ থেকে বের হওয়া যাবে না।

৬। নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে।

৭। পরীক্ষার খাতায় নির্ধারিত স্থানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

পর্ষদের দাবি, এই নির্দেশিকা জারি করা হয়েছে পরীক্ষার স্বচ্ছতার স্বার্থে। পাশাপাশি, পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যা সচল থাকবে ২৪ ঘণ্টাই। সেন্ট্রাল কন্ট্রোল রুমে যে নম্বরগুলির মাধ্যমে যোগাযোগ করা যাবে, সেগুলি হল— ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। পর্ষদের কন্ট্রোল রুমের কলকাতার আঞ্চলিক অফিসে ০৩৩ ২৩২১ ৩৮১১, বর্ধমানের আঞ্চলিক অফিসে ০৩৪ ২২৬৬ ২৩৭৭, মেদিনীপুরের আঞ্চলিক অফিসে ০৩২ ২২২৭ ৫৫২৪ এবং উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এ ছাড়াও খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন হিসাবে আরও তিনটি নম্বর দেওয়া হয়েছে— ০৩৩ ২৩২১ ৩০৮৯, ০৩৩ ২৩২১ ৩৮১৬, ০৩৩ ২৩২১ ৩২১৬। এই নম্বরগুলিতে সভাপতি, সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে জানানো হয়েছে। পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরা সংশ্লিষ্ট নম্বরগুলিতে যোগাযোগ করে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্ত সহযোগিতা পাবেন বলে জানিয়েছে পর্ষদ।

Advertisement
আরও পড়ুন