Bank Job 2023

ব্যাঙ্কের চাকরি করতে চান? সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক

কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বই-সহ আরও কয়েকটি শহরে হবে কর্মস্থল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ১৮:০৭
 ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির সুযোগ।

ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির সুযোগ। প্রতীকী ছবি।

সরকারি চাকরির মধ্যে অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে ব্যাঙ্কের চাকরি। এ বার সেই সুযোগই দিচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। সেই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে।

স্পেশালিস্ট হিসাবে চুক্তির ভিত্তিতে প্রোডাক্ট ম্যানেজার, টিম লিড এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে ক্যাশ বিভাগের জন্য। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই)/ ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক)/ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) / মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (এমসিএ) অথবা ইনফরমেশন টেকনোলজি-তে স্নাতকোত্তর হলে আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে ইন্ডিয়ান ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বই-সহ আরও কয়েকটি শহরে হবে কর্মস্থল।

Advertisement

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে ইন্ডিয়ান ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে এবং বিজ্ঞপ্তিটি দেখা যাবে। আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা দিতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ২৯ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন