PG Admission 2026

প্যাকেজিং টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ! কোথায় ভর্তি নেওয়া হবে?

বিভিন্ন ধরনের মোড়ক তৈরির প্রযুক্তির কলাকৌশল শেখার সুযোগ রয়েছে এ দেশে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৬:১৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

যেমন ঘ্রাণেই অর্ধভোজন, তেমনই আকর্ষণীয় মোড়কে ব্যবসা হয়ে যায় অর্ধেক। তাই খাদ্যশস্য থেকে শুরু করে জুতো— সব ধরনের পণ্য কেনাবেচা ভাল ‘প্যাকেজিং’-এর উপর নির্ভর করে। খাদ্যবস্তুর ক্ষেত্রে কখনও কাগজ, কখনও প্লাস্টিকের মোড়ক ব্যবহার করা হয়। আবার ভারী যন্ত্র বা যন্ত্রাংশের ক্ষেত্রে কার্ডবোর্ডের মোড়ক প্রয়োজন। এত ধরনের মোড়ক তৈরির প্রযুক্তির কলাকৌশল শেখার সুযোগ রয়েছে এ দেশে।

Advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং-এর তরফে ‘প্যাকেজিং টেকনোলজি’ নিয়ে উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া হবে। আগ্রহীরা উল্লিখিত বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি অর্জনের করতে পারবেন। অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাসি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পলিমার সায়েন্স-এর মতো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের ভর্তি নেওয়া হবে।

আগ্রহীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। এই বিষয়ের ক্লাস মুম্বই, হায়দরাবাদ এবং কলকাতার ক্যাম্পাস থেকে করার সুযোগ থাকবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ওই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। মোট আসন ৩০টি।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং কমন এন্ট্রান্স টেস্ট (আইআইপিসিইটি) শীর্ষক প্রবেশিকাটি ২৭ জুন, ২০২৬-এ হতে চলেছে। পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। জুলাই মাস থেকে ক্লাস শুরু হতে চলেছে।

আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এককালীন খরচ হিসাবে ৬৪,০০০ টাকা এবং ভর্তির জন্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ২০ জুন।

Advertisement
আরও পড়ুন