ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন। ছবি: সংগৃহীত।
স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন। ওই প্রতিষ্ঠানে ডিজ়াইন অ্যাসোসিয়েটস এবং ডিজ়াইন রিসার্চার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি। তবে, আবেদনের ভিত্তিতে পদসংখ্যা বৃদ্ধিও পেতে পারে।
ডিজ়াইন, আর্কিটেকচার, অ্যাপ্লায়েড আর্টস, টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ডিজ়াইন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের দুই থেকে পাঁচ বছর কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল, কমিউনিকেশন, টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ডিজ়াইন নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।
উল্লিখিত পদে নিযুক্তদের নির্দিষ্ট প্রকল্পের অধীনে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। কাজের চাহিদা অনুযায়ী ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। নিয়মানুসারে তাঁরা পারিশ্রমিক পাবেন।
আগ্রহীরা ই-মেল মারফত ৩১ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।