PhD Admission 2026

কৃত্রিম মেধা, রসায়ন, গণিতের মতো বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ! আবেদন করা যাবে আইআইটি গান্ধীনগরে

আর্থ সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিজ়াইন-সহ নানা বিষয়ে উচ্চস্তরে পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৮:৫৬
আইআইটি গান্ধীনগর।

আইআইটি গান্ধীনগর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গান্ধীনগর দিচ্ছে উচ্চ স্তরের ডিগ্রি অর্জনের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্থ সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিজ়াইন-সহ নানা বিষয়ে উচ্চস্তরে পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। এটি পাঁচ বছরের কোর্স। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

আইআইটি গান্ধীনগরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। যদিও বিজ্ঞপ্তিতে, ২৫ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি গান্ধীনগরের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন