Admission in IIT Guwahati

এমটেক, এমএসসি-সহ নানা কোর্সে ভর্তি! আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে আইআইটি গুয়াহাটিতে

সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োসায়েন্স অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিষয়েই এমটেক কোর্সে ভর্তি হতে পারবেন আগ্রহীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৫:৩৮
আইআইটি গুয়াহাটি।

আইআইটি গুয়াহাটি। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটি স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

মাস্টার অফ টেকনোলজি, মাস্টার অফ ডিজ়াইন, মাস্টার অফ সায়েন্স এবং মাস্টার অফ আর্টস ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োসায়েন্স অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিষয়েই এমটেক কোর্সে ভর্তি হতে পারবেন আগ্রহীরা। লিব্যারাল আর্টস এবং ডেভেলপমেন্ট স্টাডিজ় বিষয়ে এমএ পড়া যাবে। আর এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএসসি-তে ভর্তি হতে পারবেন ইচ্ছুক প্রার্থী। এমটেক কোর্সে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকা চাই। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে প্রধান বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি গুয়াহাটির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ এপ্রিল।

Advertisement
আরও পড়ুন