প্রতীকী চিত্র।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য পঞ্চম থেকে দশম দফার ইন্টারভিউ শুরু হতে চলেছে আগামী সপ্তাহেই। চলবে মে মাস পর্যন্ত। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে ১০ মার্চ ইন্টারভিউ নেওয়া শুরু হচ্ছে।
১৩,৪২১ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে। পঞ্চম পর্যায়ে নদিয়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ১০-১৩ এবং ১৮ ও ১৯ মার্চ। ষষ্ঠ দফায় পুরুলিয়া জেলার প্রার্থীদের ডাকা হবে ২৩ থেকে ২৫ মার্চ এবং ২৭ থেকে ৩০ মার্চ। সপ্তম দফায় বাঁকুড়া, ৬ থেকে ১০ এপ্রিল এবং তার পর ১৬ ও ১৭ এপ্রিল এবং ২১ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত চলবে ওই জেলার প্রার্থীদের ইন্টারভিউ। অষ্টম দফায় আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরের প্রার্থীদের ইন্টারভিউ হবে ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল। নবম দফায় মালদহ ও পশ্চিম বর্ধমান ৫ মে থেকে ৮ মে এবং ১২ থেকে ১৫ মে। দশম তথা শেষ দফায় বীরভূমের প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ১৯ মে থেকে ২২ মে এবং ২৮ থেকে ২৯ মে।
এর আগে তৃতীয় পর্যায়ে শিলিগুড়ি, হাওড়া ও উত্তর দিনাজপুর জেলার চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে ৯-১৩ ফেব্রুয়ারি। তারপর চতুর্থ পর্যায়ে কোচবিহারের চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ হয় ২৪-২৭ ফেব্রুয়ারি।