JEE Advanced Result 2026

জেইই অ্যাডভান্সড-এর পরীক্ষার্থীদের তথ্য সুরক্ষিত নয়! অনলাইনে নথি ফাঁস হতেই মুখ খুলল আইআইটি রুরকি

‘ক্লাউড স্টোরেজ’ সমস্যার জেরে নথি প্রকাশ্যে এসেছে বলেই দাবি করেছে আইআইটি রুরকি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১২:৪৫

ছবি: এক্স হ্যান্ডল থেকে সংগৃহীত।

পরীক্ষার্থীদের তথ্য সুরক্ষায় গাফিলতির অভিযোগ সর্বস্তরে। নিট, সিবিএসই কেলেঙ্কারির পর এ বার জেইই অ্যাডভান্সড। অভিযোগ, পরীক্ষার্থীদের নথি অনলাইনে দেখা যাচ্ছে। ঘটনার দায় স্বীকার করে আইআইটি রুরকি আশ্বাস দিয়েছে, কোনও তথ্য বদলে যাওয়ার সুযোগ নেই।

Advertisement

এক্স হ্যান্ডলে এই অভিযোগ প্রকাশ্যে আনেন দুবাইয়ের সাইবার সুরক্ষা গবেষক। তাঁর পোস্ট থেকে জানা গিয়েছে, একটি বিশেষ পোর্টাল মারফত কয়েক লক্ষ পড়ুয়ার ফলাফল এবং অ্যাডমিট কার্ডের পিডিএফ অনলাইনে দেখা যাচ্ছে। তাতে তাঁদের নাম, জন্মতারিখ-সহ মোবাইল নম্বরের তথ্যও রয়েছে।

গবেষকের দাবি, ক্লাউড স্টোরেজ় কনফিগারেশন সমস্যার কারণে এই সব তথ্য প্রকাশিত হয়ে পড়েছে। আইআইটি রুরকির তরফে জানানো হয়েছে, ক্লাউডে জায়গা না থাকার কারণে এই ঘটনা ঘটেছে। তবে, পরীক্ষার্থীদের চিন্তার কোনও কারণ নেই। কোনও তথ্যই বদলে যাবে না। ওই গবেষককে ধন্যবাদও জানিয়েছে আইআইটি রুরকি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই সমস্যার দ্রুত সমাধান করা হয়েছে। উল্লেখ্য, ১ জুন জেইই অ্যাডভান্সড-এর ফল প্রকাশিত হয়েছে। তার এক দিনের মধ্যেই নথি ফাঁস হয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে আইআইটি রুরকি-কে। উল্লেখ্য, এর আগে ওই প্রতিষ্ঠানের কয়েক হাজার পড়ুয়ার ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঘটেছিল ২০২৫-এ। সে বারও ক্লাউড স্টোরেজ়-এর কনফিগারেশন সমস্যাকেই ওই ঘটনার জন্য দায়ী করা হয়েছিল।

Advertisement
আরও পড়ুন