WBJEE New chairman

রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যানের নাম জানাল শিক্ষা দফতর, কবে হবে এন্ট্রান্স-এর দিনঘোষণা, উঠছে প্রশ্ন

এর আগে জয়েন্টের চেয়ারম্যান ছিলেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পর এই পদটি শূন্য হয়ে পড়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৬
গ্রাফিক: আনন্দবাজার ডট কম

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

গত প্রায় দেড় মাস জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান পদ শূন্য। অবশেষে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান করা হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা অধ্যাপক গৌতম পালকে।

Advertisement

গৌতম পাল বর্তমানে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। এর আগে জয়েন্টের চেয়ারম্যান ছিলেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পর এই পদটি শূন্য হয়ে পড়েছিল।

রাজ্যের ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে হবে, প্রশ্ন উঠছিল গত কয়েক মাস ধরেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে ফেব্রুয়ারির শেষে। মার্চে শেষ হয়ে যাবে সিবিএস‌ই দ্বাদশ ও আইএসসি পরীক্ষা। এখনও রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা হয়নি। শুরু হয়নি আবেদন গ্রহণও। বিধানসভা ভোট আসন্ন। সোমবার গৌতম পাল বলেন, “আমি চিঠি পেয়েছি। দ্রুত দায়িত্বভার গ্রহণ করব।”

Advertisement
আরও পড়ুন