Punjab University

এমবিএ পড়ার সুযোগ, পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে চলছে আবেদন প্রক্রিয়া, শেষ দিন ৫ এপ্রিল

ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট, টেল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেটস অথবা বিজনেস অ্যানালিটিক্স বিষয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়তে পারবেন আগ্রহীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৫:৫০
পঞ্জাব বিশ্ববিদ্যালয়।

পঞ্জাব বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে উচ্চস্তরে পড়ার সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ম্যানেজমেন্ট, আইটি ও টেলিকমিউনিকেশনস ম্যানেজমেন্ট, ব্যাঙ্কিং ও ইনশিয়োরেন্স ম্যানেজমেন্ট, রিটেল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেটস অথবা বিজনেস অ্যানালিটিক্স বিষয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়তে পারবেন আগ্রহীরা। হসপিটাল ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ করতে চাইলে এমবিবিএস অথবা নার্সিং-এ ব্যাচেলর ডিগ্রি থাকা চাই। আর অন্য বিষয়গুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৫ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকায় বসতে হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যাবে। প্রবেশিকা হবে ১২ এপ্রিল।

Advertisement
আরও পড়ুন