NIAMT Admission 2026

ফাউন্ড্রি ও ফর্জ টেকনোলজি বিষয়ে ডিপ্লোমার সুযোগ! কোথায় ভর্তি হওয়া যাবে?

কোর্সের মেয়াদ দেড় বছর। কোর্স চলাকালীন ভাতাও দেওয়া হবে। ফাউন্ড্রি টেকনোলজিতে আসন সংখ্যা ৫৮টি এবং ফর্জ টেকনোলজিতে ভর্তি হতে পারবেন ৫৭জন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৯:১৫
এনআইএএমটি (আগে নাম ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাউন্ড্রি ও ফর্জ টেকনোলজি)।

এনআইএএমটি (আগে নাম ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাউন্ড্রি ও ফর্জ টেকনোলজি)। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অধীনস্থ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি (এনআইএএমটি, আগে নাম ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাউন্ড্রি ও ফর্জ টেকনোলজি) স্নাতকের পর ডিপ্লোমা পড়ার সুযোগ দিচ্ছে। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

Advertisement

ফাউন্ড্রি ও ফর্জ টেকনোলজি নিয়ে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান। কোর্সের মেয়াদ দেড় বছর। কোর্স চলাকালীন ভাতাও দেওয়া হবে। ফাউন্ড্রি টেকনোলজিতে আসন সংখ্যা ৫৮টি এবং ফর্জ টেকনোলজিতে ভর্তি হতে পারবেন ৫৭জন। প্রতি সেমেস্টারে ১৮ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল প্রোডাকশন, অটোমোবাইল, পলিমার, ইন্ডাস্ট্রিয়াল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সেরামিকস অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচলের অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

এনআইএএমটি-র ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ এপ্রিল। এর পর প্রবেশিকা নেওয়া হবে। পরীক্ষা হবে ৩১ মে। কলকাতাতেও পরীক্ষাকেন্দ্র রয়েছে। ওই বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন