NPTI Admission 2026

পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে বিশেষ কোর্স, আবেদন গ্রহণ করছে ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট

এটি একটি পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কোর্স। যার মেয়াদ এক বছর। কোর্স শুরু হবে আগামী জুলাই মাস থেকে। কোর্সমূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৬:১৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ। আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট-এ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের দুর্গাপুর, বদরপুর, নাগপুর পড়ানো হবে। এটি একটি পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কোর্স। যার মেয়াদ এক বছর। কোর্স শুরু হবে আগামী জুলাই মাস থেকে। কোর্সমূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা। প্রতি ক্যাম্পাস ভিত্তিতে ৫০ জন পড়ুয়া সুযোগ পাবেন। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, সিভিল, মেকানিক্যাল ও কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে কোনও একটি বিষয়ে অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ ডিপ্লোমা থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ওই বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন