Admission in PG Diploma course

অ্যালকোহল টেকনোলজি-সহ নানা বিষয়ে পিজি ডিপ্লোমার সুযোগ, ভর্তি প্রক্রিয়া শুরু এনএসআই-তে

সুগার টেকনোলজি, সুগার ইঞ্জিনিয়ারিং, অ্যালকোহল টেকনোলজি, আখের উৎপাদনশীলতা এবং পরিপক্কতা ব্যবস্থাপনা (সুগারকেন প্রডাক্টিভিটি অ্যান্ড ম্যাচিউরিটি ম্যানেজমেন্ট), কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে পোস্ট ডিপ্লোমা কোর্সে পড়ার সুযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৮:১৯
ন্যাশনাল সুগার ইনস্টিটিউট।

ন্যাশনাল সুগার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক অধীনস্থ কানপুরের ন্যাশনাল সুগার ইনস্টিটিউট-এ রয়েছে একাধিক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সে পড়ার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া।

Advertisement

সুগার টেকনোলজি, সুগার ইঞ্জিনিয়ারিং, অ্যালকোহল টেকনোলজি, আখের উৎপাদনশীলতা এবং পরিপক্কতা ব্যবস্থাপনা (সুগারকেন প্রডাক্টিভিটি অ্যান্ড ম্যাচিউরিটি ম্যানেজমেন্ট), কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে পোস্ট ডিপ্লোমা কোর্সে পড়ার সুযোগ। এ ছাড়াও সুগার বয়েলিং, কোয়ালিটি কন্ট্রোল বিষয়ে সার্টিফিকেট কোর্সের সুযোগ। প্রতিটি বিষয়ে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সব মিলিয়ে আসন সংখ্যা রয়েছে ৩১৩টি। সুগার টেকনোলজি এবং অ্যালকোহল টেকনোলজি কোর্সে ভর্তি হওয়ার জন্য গণিত, পদার্থবিদ্যা অথবা রসায়নে স্নাতক হতে হবে। বাকি বিষয়ে ভর্তির আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

প্রার্থীকে প্রথমে ন্যাশনাল সুগার ইনস্টিটিউটের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, সাধারণ বিভাগের প্রার্থীর জন্য দেড় হাজার টাকা আবেদনমূল্য এবং সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য ১ হাজার টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। ২৫ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি অনুযায়ী ৭ জুন প্রবেশিকা পরীক্ষা হবে। পুণে, চেন্নাই, দিল্লি, কানপুর, ভোপাল, কলকাতা ও পটনাতে পরীক্ষা হবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন