Bardhaman Rail Station

বর্ধমান রেলস্টেশনে বিপুল নগদ-সহ বিহারের দুই যুবক গ্রেফতার! কী ভাবে পেলেন এত টাকা? তদন্তে পুলিশ

নির্বাচনী আচরণ বিধি বলবৎ রয়েছে। তাই দু’জনের কাছে ওই অর্থ সংক্রান্ত নথি দেখতে চাওয়া হয়েছিল। কিন্তু সেটা তাঁরা দেখাতে পারেননি। এর পরেই নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৯:৫৪

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বর্ধমান রেলস্টেশন থেকে মোটা অঙ্কের নগদ অর্থ-সহ বিহারের দুই বাসিন্দাকে গ্রেফতার করল জিআরপি। ধৃতদের কাছ থেকে সবমিলিয়ে ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

রেল সূত্রে খবর, ধৃতদের নাম অয়াধেশ কুমার ও সুনীল কুমার। দু’জনেই বিহারের সমস্তিপুরের বাসিন্দা। বুধবার তাঁদের বর্ধমান আদালতে হাজির করানো হয়। কী ভাবে এত পরিমাণ টাকা পেয়েছেন তাঁরা, কোথায় ওই নগদ নিয়ে যাচ্ছিলেন, তার কোনও সদুত্তর এখনও পর্য ন্ত দিতে পারেননি অভিযুক্তেরা।

রেলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে বর্ধমান জিআরপি থানার ওসি সুজন ঘোষের নেতৃত্বে রুটিন তল্লাশি চালানো হচ্ছিল বর্ধমান রেলস্টেশনে। সেই সময় ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভারব্রিজ়ে দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তাঁদের ব্যাগে তল্লাশি করে মেলে বিপুল পরিমাণ অর্থ। নির্বাচনী আচরণ বিধি বলবৎ রয়েছে। তাই দু’জনের কাছে ওই অর্থ সংক্রান্ত নথি দেখতে চাওয়া হয়েছিল। কিন্তু সেটা তাঁরা দেখাতে পারেননি। এর পরেই নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়। তদন্তের প্রয়োজনে দু’জনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন