GAT-B and BET Admit card

বায়োটেকনোলজিতে গ্যাট দেবেন? এনটিএ প্রকাশ করল গ্যাট-বি ও বেট-এর অ্যাডমিট কার্ড

গ্যাট-বি এবং বেট উত্তীর্ণ হলেই দেশের আইআইটি, এনআইটি, আইআইআইটি, আইআইএসসি-তে ভর্তি হওয়া যায়। গ্যাট দেওয়া হয় বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর পড়ার জন্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৫:৫৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ইন বায়োটেকনোলজি (গ্যাট-বি) এবং বায়োটেকনোলজি এলিজিবিলিটি টেস্ট–এর (বেট) অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) ওয়েবসাইট থেকে মিলবে এই দু’টি প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ড।

Advertisement

শস্য উৎপাদন থেকে শুরু করে রোগ নির্ণয় এবং নিরাময়ের উপায় খুঁজে বার করা, সব কিছুর জন্য বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে। বায়োটেকনোলজি-র মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়গুলি পড়ানো হয়ে থাকে। এই বিষয় নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের উত্তীর্ণ হতে হয় বিশেষ প্রবেশিকায়। গ্যাট-বি এবং বেট উত্তীর্ণ হলেই দেশের আইআইটি, এনআইটি, আইআইআইটি, আইআইএসসি-তে ভর্তি হওয়া যায়। গেট দেওয়া হয় বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর পড়ার জন্য, আর বেট দেওয়া হয় বায়োটেকনোলজি ও লাইফ সায়েন্সেসে গবেষণার ফেলোশিপ পাওয়ার উদ্দেশ্যে।

কী ভাবে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড?

প্রথমে এনটিএ এর https://nta.ac.in/ ওয়েবসাইটে যেতে হবে।

হোমপেজ থেকেই গ্যাট-বি এবং বেট-এর অ্যাডমিট কার্ড সংগ্রহের লিঙ্ক পাওয়া যাবে।

সেখানে আবেদন নম্বর, পাসওয়ার্ড-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

তা হলেই অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। পরবর্তী প্রয়োজনের জন্য সেটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে।

গ্যাট-বি এবং বেট আয়োজিত হতে চলেছে ১৭ মে। দেশের মোট ৫৪টি শহরে এই প্রবেশিকা নেওয়া হবে। কম্পিউটার বেসড পরীক্ষা (সিবিটি) হবে। এনটিএ-এর তরফে জানানো হয়েছে, ভাল ভাবে যাচাই করে নিতে অ্যাডমিট কার্ডে উল্লেখ করা সব তথ্য। কোনও রকম সমস্যা হলে ওয়েবসাইটে উল্লেখিত ফোন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন