CUET PG Admit Card 2026

প্রকাশিত হল কুয়েট পিজি-র শেষ পর্যায়ের অ্যাডমিট কার্ড, বিজ্ঞপ্তি জারি এনটিএ-এর

৬ মার্চ, শুক্রবার থেকে শুরু হয়েছে ২০২৬-এর কুয়েট পিজি। ১৫৭টি বিষয়ে দেশের মোট ২৯২টি কেন্দ্রে আয়োজিত হচ্ছে পরীক্ষা। Caption: প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৩:২৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন-এর (কুয়েট পিজি) শেষ পর্যায়ের অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। যাঁরা ২৪, ২৫ এবং ২৭ মার্চ পরীক্ষা দিচ্ছেন, তাঁদের এনটিএ-র ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।

Advertisement

৬ মার্চ, শুক্রবার থেকে শুরু হয়েছে ২০২৬-এর কুয়েট পিজি। ১৫৭টি বিষয়ে দেশের মোট ২৯২টি কেন্দ্রে আয়োজিত হচ্ছে পরীক্ষা। নিবন্ধনের সময় যে সকল পরীক্ষার্থী আধার পরিচয় ছাড়া অন্য কোনও পরিচয়পত্র দিয়ে যাচাইয়ের বিকল্প বেছে নিয়েছিলেন, তাঁদের যাচাইপ্রক্রিয়া সম্পূর্ণ করতে পরীক্ষাকেন্দ্রে আগে পৌঁছোতে বলা হয়েছে।

কী ভাবে দেখবেন অ্যাডমিট কার্ড

প্রথমে এনটিএ-র ওয়েবসাইটে (exams.nta.nic.in/cuet-pg) যেতে হবে।

হোমপেজ থেকে কুয়েট পিজি অ্যাডমিট কার্ড লেখা লিঙ্কে যেতে হবে।

প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করতে হবে।

তা হলে অ্যাডমিট কার্ড দেখতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।

পরীক্ষা কক্ষে আসল অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে। তাই অনলাইনের মাধ্যমের অ্যাডমিট কার্ডের কাগজের নথি ডাউনলোড করে নিতে হবে।

পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এনটিএ-এর তরফে। কেন্দ্রে পৌঁছোলে পরীক্ষার্থীদের আধার-ভিত্তিক বায়োমেট্রিক যাচাই করা হচ্ছে। এ ছাড়া সব কেন্দ্রেই লাইভ সিসিটিভি নজরদারি রাখা হয়েছে এবং কোনও ধরনের ইলেকট্রনিক জালিয়াতি রোধ করতে সিগন্যাল জ্যামার বসানো হয়েছে। কুয়েট পিজি শেষ হবে ২৭ মার্চ।

Advertisement
আরও পড়ুন