NEET Paper Leak Controversy

নিট পুনঃপরীক্ষাতেও প্রশ্নফাঁসের চেষ্টা! বিভ্রান্তি ছড়ালে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি এনটিএ-র

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে নিট পুনঃপরীক্ষার আগে প্রশ্নফাঁস হয়েছে বলে দাবি করা হয়েছিল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সে দাবি নস্যাৎ করেছে নিজস্ব এক্স হ্যান্ডলে। সংস্থার তরফে জানানো হয়েছে, ভুয়ো এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১২:৪২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ফের নিট পুনঃপরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষ হওয়ার পরই এ সংক্রান্ত একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়ো বার্তা ভুয়ো এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আয়োজক সংস্থার তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, যে বা যাঁরা প্রশ্নফাঁস সংক্রান্ত ভুয়ো খবর প্রচার করেছে, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে। (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার.কম)।

Advertisement

এনটিএ-এর তরফে জানানো হয়েছে, ভিডিয়োটি খতিয়ে দেখা হয়েছে। মূল প্রশ্নপত্রের সঙ্গে ওই ভিডিয়োতে থাকা নথির কোনও মিল নেই। সংশ্লিষ্ট ভিডিয়োটিতে ভুয়ো তথ্য দেওয়া হয়েছে। পুনঃপরীক্ষায় কোনও বিঘ্ন ঘটেনি বলেই দাবি করেছে আয়োজক সংস্থা।

২১ জুনের পরীক্ষার ‘আনসার কি’ ২৮ জুনের মধ্যে প্রকাশিত হতে পারে। এনটিএ-এর ওয়েবসাইট মারফত প্রশ্নের উত্তর জানতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তর নিয়ে কোনও সমস্যা থাকলে, তা নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আপত্তি জানানোর সুযোগ পাবেন তাঁরা।

চলতি বছর নিট ইউজ পুনঃপরীক্ষা দিয়েছেন ২২ লক্ষ ৭৯ হাজার জন। ২১ জুন দেশের ৫,৪৪০টি এবং বিদেশের ১৪টি কেন্দ্রে ওই প্রবেশিকা নেওয়া হয়েছে। পরীক্ষার নিরাপত্তার দায়িত্বে ছিলেন আধাসেনা বাহিনীর আধিকারিকরা। প্রশ্নপত্র সুরক্ষিত ভাবে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দিয়েছে বায়ুসেনা।

Advertisement
আরও পড়ুন