How to become Occupational therapists

শারীরিক ও মানসিক সক্ষমতা রক্ষায় সাহায্য করেন অক্যুপেশনাল থেরাপিস্ট! কী ভাবে যোগ এই দেবেন পেশায়?

দুর্ঘটনাগ্রস্ত অথবা অসুস্থ চলচ্ছক্তিহীন মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এই পেশার লক্ষ্য। তবে শুনতে সহজ মনে হলেও এই পেশায় নিযুক্ত হতে চাই বিশেষ দক্ষতা, পড়াশোনা। এই প্রতিবেদনে অকুপেশন্যাল থেরাপিস্ট হওয়ার খুঁটিনাটি আলোচনা করা হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৯:০২
অকুপেশন্যাল থেরাপিস্ট হওয়ার খুঁটিনাটি।

অকুপেশন্যাল থেরাপিস্ট হওয়ার খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।

একটা দুর্ঘটনা, দিব্যি চলাফেরা করে বেড়ানো মানুষটি হারিয়ে ফেললেন উঠে দাঁড়ানোর ক্ষমতা। শারীরিক অক্ষমতা থেকে ধীরে ধীরে গ্রাস করে অবসাদ। এমন সময় সাহায্য করতে পারেন অকুপেশন্যাল থেরাপিস্ট।

Advertisement

এই পেশায় নিযুক্তদের কাজের উদ্দেশ্যই দুর্ঘটনাগ্রস্ত অথবা অসুস্থ চলচ্ছক্তিহীন মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। তবে শুনতে সহজ মনে হলেও এই পেশায় নিযুক্ত হতে চাই বিশেষ দক্ষতা, পড়াশোনা। এই প্রতিবেদনে অকুপেশন্যাল থেরাপিস্ট হওয়ার খুঁটিনাটি আলোচনা করা হল।

কোর্সের খুঁটিনাটি

ব্যাচেলর অফ অকুপেশন্যাল থিয়োরি। এটি ইন্টার্নশিপ-সহ সাড়ে চার বছরের কোর্স। এর পর সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পড়ারও সুযোগও রয়েছে।

যোগ্যতা

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে (গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং বায়োলজি) দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হয় স্নাতক স্তরে ভর্তির জন্য। বেশিরভাগ ক্ষেত্রে বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে থাকতে হয়। কয়েকটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়।

কোন কোন প্রতিষ্ঠানে পড়ানো হয়?

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন।

ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিজ।

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ

এ ছাড়াও ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স-এর বেশ কয়েকটি কলেজে সংশ্লিষ্ট বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

চাকরির ক্ষেত্র

সরকারি হাসপাতাল, রিহ্যাবিলিটেশন, বেসরকারি হাসপাতাল, অটিজ়ম থেরাপি সেন্টার, মেন্টাল হেলথ সেন্টার, শিশু উন্নয়ন দফতর-সহ নানা স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠানে এই পদে চাকরির সুযোগ থাকে।

বেতনক্রম

শুরুতে ১৫ থেকে ৩০ হাজার টাকা বেতন হওয়ার সুযোগ রয়েছে। কিছু বছরের অভিজ্ঞতার পর তা ৪০ হাজারের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
আরও পড়ুন