NEET UG Retest 2026

রাজ্যে নিট ইউজি পুনঃপরীক্ষা দিচ্ছেন ১ লক্ষের বেশি পড়ুয়া, রাজ্য জুড়ে পরীক্ষাকেন্দ্র ২১৮টি, কলকাতায় ক’টি?

পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে, চলবে বিকাল ৫টা ১৫ পর্যন্ত। পুনঃপরীক্ষায় সময়সীমা ১৫ মিনিট বৃদ্ধি করা হয়েছে। মোট ১৯৫ মিনিট (৩ ঘণ্টা ১৫ মিনিট) করা হয়েছে। পরীক্ষার্থীরা সকাল ১১টা থেকে প্রবেশ করতে পারবেন পরীক্ষাকেন্দ্রে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৬:৩৯
— প্রতিনিধিত্বমূলক চিত্র।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

২১ জুনের পুনঃপরীক্ষায় কোনও রকম ফাঁক রাখতে চায় না এনটিএ। ৩ মে-র পরীক্ষা বাতিল ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক বৈঠক হয়েছে শিক্ষা মন্ত্রকের তরফে। পড়ুয়াদের সুবিধার্থে খানিক নিয়ম পরিবর্তন যেমন করা হয়েছে, তেমনই কড়া নজরদারির হুঁশিয়ারিও দিয়েছে এনটিএ। দেশের যে ক’টি রাজ্যেই পরীক্ষা হচ্ছে সর্বত্রই কড়া নিরাপত্তা বহালের নির্দেশ দেওয়া হয়েছে। এ রাজ্যেও তার অন্যথা হচ্ছে না বলেই জানা গিয়েছে।

Advertisement

বিকাশ ভবন সূত্রে খবর, রাজ্য থেকে মোট ১ লক্ষ ৯ হাজার পড়ুয়া নিট ইউজি-র পুনঃপরীক্ষা দিচ্ছেন। কলকাতা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি-সহ বেশ কয়েকটি জেলায় পরীক্ষাকেন্দ্র পড়েছে। সব মিলিয়ে রাজ্যের মোট পরীক্ষাকেন্দ্র ২১৮টি। খাস কলকাতাতেই পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৩৮। পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনা করতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সহায়তা করছে রাজ্যের প্রশাসনও।

পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে, চলবে বিকাল ৫টা ১৫ পর্যন্ত। পুনঃপরীক্ষায় সময়সীমা ১৫ মিনিট বৃদ্ধি করা হয়েছে। মোট ১৯৫ মিনিট (৩ ঘণ্টা ১৫ মিনিট) করা হয়েছে। পরীক্ষার্থীরা সকাল ১১টা থেকে প্রবেশ করতে পারবেন পরীক্ষাকেন্দ্রে। বেলা দেড়টার পর থেকে কোনও পরীক্ষার্থীকেই আর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। বেলা ১টা ৪৫ মিনিট থেকে ইনভিজিলেটররা পরীক্ষার বুকলেট বা প্রশ্নপত্র বিতরণ করবেন। কোনও পরীক্ষার্থীর কাছে বৈধ অ্যাডমিট কার্ড না থাকলে, তাঁকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। অ্যাডমিট কার্ডের পাশাপাশি আসল সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট অথবা সরকার থেকে দেওয়া ছবি-সহ কোনও পরিচয়পত্র) সঙ্গে রাখতে হবে। পরীক্ষাকেন্দ্রে এমন কোনও নিষিদ্ধ বস্তু বা সামগ্রী আনা যাবে না যা অসদুপায় বা নকল করার জন্য ব্যবহার করা যেতে পারে। মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচ-এর মতো বৈদ্যুতিন সামগ্রী ব্যবহার করা যাবে না। পরীক্ষাকেন্দ্র এবং তার আশেপাশে ধূমপান করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

Advertisement
আরও পড়ুন