Pariksha Pe Charcha 2026

৬ ফেব্রুয়ারি আয়োজিত হচ্ছে ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’, যোগ দেবেন ৪ কোটি ৫০ লক্ষের বেশি পড়ুয়া, শিক্ষক ও অভিভাবক

‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এ যোগ দিতে চলেছেন ৪,৫০,১৩,৩৭৯ জন। এর মধ্যে ৪,১৯,১৪,০৫৬ জন শিক্ষার্থী, ২৪,৮৪,২৫৯ জন শিক্ষক এবং ৬,১৫,০৬৪ জন অভিভাবক রয়েছেন ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫২

ছবি: সংগৃহীত।

২০২৬ সালের ‘পরীক্ষা পে চর্চা’ আয়োজিত হতে চলেছে ৬ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের আমন্ত্রণ জানিয়েছেন। ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এ যোগ দিতে চলেছেন ৪,৫০,১৩,৩৭৯ জন। এর মধ্যে ৪,১৯,১৪,০৫৬ জন শিক্ষার্থী, ২৪,৮৪,২৫৯ জন শিক্ষক এবং ৬,১৫,০৬৪ জন অভিভাবক রয়েছেন ।

Advertisement

প্রতি বছর দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়ুয়াদের স্বার্থে এই অনুষ্ঠানের আয়োজন করেন। তবে, ২০২৬-র ‘পরীক্ষা পে চর্চা’ হতে চলেছে দেশের নানা প্রান্তে। পড়ুয়া ও অভিভাবকেরা লাইভ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশ্ন–উত্তর ও আলোচনা পর্বে যোগ দিতে পারবেন। এ ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি গণমাধ্যমেও সম্প্রচার করা হবে সমগ্র অনুষ্ঠানটি।

‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে দেশের যে কোনও স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা যোগ দিতে পারে। এ ছাড়াও স্বীকৃত স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের অভিভাবকেরা তাঁদের প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ পান। ২০১৮ সালে প্রায় ২২ হাজার যোগদানকারী ছিলেন, আট বছরের মধ্যেই সে সংখ্যা কোটিতে পৌঁছেছে। গত বছর প্রায় ৩.৫৬ কোটি পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষক রেজিস্ট্রেশন করেছিলেন।

Advertisement
আরও পড়ুন