PHD Admission 2026

রবীন্দ্রসঙ্গীত, নাটক-সহ নানা বিষয়ে পিএইচডি-র সুযোগ, আবেদন প্রক্রিয়া চলছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ আর্টস এবং ফ্যাকাল্টি অফ ভিজ়ুয়াল আর্টসের বিভিন্ন বিষয়ে পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা। বিষয়গুলি হল— কণ্ঠসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নাটক, বাদ্যযন্ত্র, ব্যবহারিক শিল্পকলা, মিউজ়িয়োলজি, গ্রাফিক্স-প্রিন্টমেকিং।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৩:৩৭
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

উচ্চস্তরের ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। পিএইচডি-র জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে প্রতিষ্ঠানে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে পড়ুয়াদের নাম নথিভুক্ত করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ আর্টস এবং ফ্যাকাল্টি অফ ভিসুয়াল আর্টসের বিভিন্ন বিষয়ে পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা। বিষয়গুলি হল— কণ্ঠসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নাটক, বাদ্যযন্ত্র, ব্যবহারিক শিল্পকলা, মিউজ়িয়োলজি, গ্রাফিক্স-প্রিন্টমেকিং। পিএইচডি-তে কোর্স মূল্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়া এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ৭০০০ টাকা এবং ৭১০০ টাকা ধার্য করা হয়েছে।

বিভিন্ন বিষয়ে পিএইচডি-র জন্য আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ৫ শতাংশ ছাড় থাকবে। নেট, সেট অথবা গেট উত্তীর্ণ হতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইনেই আবেদনপত্র জমা দেওয়া যাবে। ২০ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন