AIIMS Kalyani Recruitment 2026

এমস কল্যাণীতে একাধিক পদে কর্মী প্রয়োজন, গবেষণা হবে রোগ শনাক্তকরণের নয়া পদ্ধতি নিয়ে

পদ অনুযায়ী, পারিশ্রমিকের পরিমাণ মাসে ১৮,০০০ টাকা থেকে সর্বাধিক ৬৭,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৪
AIIMS Kalyani

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

রক্তে ইয়োসিনেফিলের মাত্রাই জানান দেয় শরীরে কোনও সংক্রামক রোগ বাসা বেঁধেছে কিনা। এ বার এই সূচককে কাজে লাগিয়ে পরজীবী সংক্রমণ শনাক্তকরণের চেষ্টা করছে এমস কল্যাণী। এই সূচকের দ্বারাই গড়ে তোলা হবে নতুন এবং উন্নত রোগ নির্ণয় যন্ত্র বা পদ্ধতি। সেই প্রকল্পে কাজের জন্যই প্রয়োজন উপযুক্ত কর্মীর।

Advertisement

প্রতিষ্ঠানের মাইক্রোবায়োলজি বিভাগে গবেষণার কাজ হবে। এ জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

প্রকল্পে নিয়োগ করা হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (নন মেডিক্যাল), প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ পদে। মোট শূন্যপদ তিনটি। প্রথমে তাঁদের কাজের মেয়াদ থাকবে এক বছর। পরবর্তীকালে বাড়তে পারে মেয়াদ।

পদ অনুযায়ী, পারিশ্রমিকের পরিমাণ মাসে ১৮,০০০ টাকা থেকে সর্বাধিক ৬৭,০০০ টাকা। এ ছাড়া, অতিরিক্ত ভাতাও দেওয়া হবে। পদের ভিত্তিতে প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৮, ৩০ অথবা ৩৫ বছর। প্রতি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, মূল বিজ্ঞপ্তিতে তা বিস্তারিত জানানো হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। এর পর সমস্ত নথি পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে। আবেদনের শেষ দিন আগামী ৫ মার্চ। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন