IIFT Recruitment 2026

কলকাতার আইআইএফটি-তে কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার প্রয়োজন, কোন যোগ্যতায় মিলবে সুযোগ?

সংশ্লিষ্ট পদে প্রথমে চুক্তির ভিত্তিতে এক বছর কাজের সুযোগ মিলবে। এর পর প্রতিষ্ঠানের প্রয়োজন এবং ইঞ্জিনিয়ারের কর্মদক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৬
IIFT

আইআইএফটি কলকাতা। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)-এ কর্মখালি। কেন্দ্রীয় বাণিজ্য দফতর অধীনস্থ প্রতিষ্ঠানের কলকাতা ক্যাম্পাসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এ জন্য অনলাইনে জমা নেওয়া হবে আবেদন।

Advertisement

প্রতিষ্ঠানে কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে প্রথমে চুক্তির ভিত্তিতে এক বছর কাজের সুযোগ মিলবে। এর পর প্রতিষ্ঠানের প্রয়োজন এবং ইঞ্জিনিয়ারের কর্মদক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। তাঁর বেতন হবে মাসে ৪০,০০০ টাকা।

প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৬৫ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রয়োজন সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিটেক ডিগ্রি। পাশাপাশি, তাঁদের সদ্য কোনও সরকারি বা স্বশাসিত সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ থেকে অবসরপ্রাপ্ত হতে হবে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩ মার্চ। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন