Skin Care Tips

চোখের তলায় পুরু কালি, গালে মেচেতার দাগ তুলতে সহায়ক হতে পারে গুড়, কী ভাবে মাখবেন?

রূপচর্চায় বেসন, মধু তো ব্যবহার করেন। গুড় ব্যবহার করেছেন কি? রূপচর্চায় গুড়ও কিন্তু খুবই ভাল একটি উপকরণ। শুধু ব্যবহারের উপায় জেনে নিতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০২
গুড়ের সঙ্গে কী কী মিশিয়ে মাখলে ত্বকের দাগছোপ দূর হবে?

গুড়ের সঙ্গে কী কী মিশিয়ে মাখলে ত্বকের দাগছোপ দূর হবে? ছবি: ফ্রিপিক।

রূপচর্চায় দিব্যি ব্যবহার করা যায় গুড়। তাতে ত্বকের জেল্লা তো ফিরবেই, সঙ্গে দাগছোপও দূর হবে। বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থের উপস্থিতির কারণে সহজেই ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে গুড়। 'ইন্টারন্যাশনাল জার্নাল অফ মলিকিউলার সায়েন্স'-এ প্রকাশিত গবেষণাপত্র অনুসারে, বলিরেখা থেকে মুক্তি দিতে পারে গুড়। আবার মেচেতার দাগছোপ পড়লে, তার থেকেও নিষ্কৃতি দিতে পারে গুড়।

Advertisement

গুড়ে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম যা ত্বকের জন্য ভাল। তা ছাড়া গুড়ে রয়েছে ভিটামিন সি যা ত্বকে কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। গুড়ের ভিটামিন ই ত্বকের বলিরেখা দূর করতে পারে। ত্বকের যে কোনও প্রদাহ জনিত সমস্যার সমাধান করতে পারে গুড়। তবে মাখতে হবে বিশেষ উপায়ে।

গুড়ের সঙ্গে কী কী মিশিয়ে মাখলে ত্বকের উপকার হবে?

গুড়ের সঙ্গে দই

এক চামচ দইয়ের সঙ্গে এক চামচ গুড় মিশিয়ে নিতে হবে। তার সঙ্গে মেশাতে হবে এক চামচ মধু। এই প্যাক মুখে মেখে মিনিট পনেরো রেখে ধুয়ে নিতে হবে। এই প্যাক সপ্তাহে তিন দিন মাখলে ত্বকের দাগছোপ দূর হবে, জেল্লা বাড়বে। চোখের তলায় কালি পড়লেও এই প্যাক মাখলে উপকার হবে।

গুড়-বেসনের প্যাক

১ চামচ গুড়ের সঙ্গে এক চা চামচ মধু ও তাতে কয়েক ফোঁটা লেবুর রস মেশালে খুব ভাল স্ক্রাবার তৈরি হবে। ত্বকে মালিশ করে ১০ মিনিট রেকে ঈষদোষ্ণ জলে মুখ ধুয়ে নিতে হবে। গুড় ও মধুর এই প্যাক সপ্তাহে ১ দিন বা দু’দিন ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হবে। তারকাদের মতো ঝলমল করবে ত্বক।

গুড়ের সঙ্গে অ্যালো ভেরার মাস্ক

এক চামচ গুড়ের সঙ্গে এক চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে নিতে হবে। এই প্যাক মুখে ভাল করে মেখে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। তার পর মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার মেখে নিতে হবে। সপ্তাহে তিন দিন এই প্যাক মাখলে দাগছোপ দূর হবে, ত্বক নরম ও মসৃণ হয়ে উঠবে।

Advertisement
আরও পড়ুন