JU Admission 2026

স্নাতকদের জন্য বিশেষ কোর্সের সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, মিলবে ২০ হাজার টাকা স্কলারশিপ

এডিটিং অ্যান্ড পাবলিশিং বা সম্পাদনা এবং প্রকাশনার নানা খুঁটিনাটি বিষয়ে পড়ানো হবে। এটি একটি পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স। যার মেয়াদ তিন মাস। শুরু হবে জুলাই থেকে, চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৭:৫৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সার্টিফিকেট (পিজি সার্টিফিকেট) কোর্সের সুযোগ। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস-র তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

এডিটিং অ্যান্ড পাবলিশিং বা সম্পাদনা এবং প্রকাশনার নানা খুঁটিনাটি বিষয়ে পড়ানো হবে। এটি একটি পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স। যার মেয়াদ তিন মাস। শুরু হবে জুলাই থেকে, চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। সপ্তাহে তিন দিন সন্ধে ৬টা থেকে ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলবে। জিএসটি-সহ কোর্স ফি ১৪,৭৫০ টাকা।

কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতাসম্পন্নেরা। বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত স্ক্রিনিং টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের কোর্সে ভর্তি নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীর অনুদানে সংশ্লিষ্ট কোর্সে পড়ার জন্য পাঁচ জনকে স্কলারশিপ দেওয়া হবে। প্রতিটি স্কলারশিপ প্রাপক ২০ হাজার টাকা করে পাবেন। আবেদনকারীর যে কোনও পড়ুয়াই আবেদন করতে পারবেন। তবে অর্থনৈতিক ভাবে পিছিয়ে প়ড়া পড়ুয়া, ছাত্রী অথবা অসংরক্ষিত প্রার্থী, কলকাতার বাইরে থেকে যে সকল পড়ুয়া পড়ছেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। যাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তাঁদের কেন এই বৃত্তিটি দেওয়া উচিত— তা ব্যাখ্যা করে একটি লিখিত বক্তব্য এবং তার স্বপক্ষে যদি কোনো প্রমাণ বা নথিপত্র থাকে, তা যুক্ত করতে হবে। আবেদনকারীদের মধ্যে থেকে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ বা সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ১১ জুনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন