WBJEE Exeam Date

বিধানসভা ভোট মিটলেই রাজ্যে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা, পরীক্ষার দিন ঘোষণা করল জয়েন্ট বোর্ড

চলতি বছর ২৪ মে দু’টি পত্রের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে অফলাইনে ওএমআর শিটের মাধ্যমে। প্রথম পত্র হিসাবে থাকবে গণিত। পরীক্ষা হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর পর দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৮:৩৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

অবশেষে পরীক্ষার দিন ঘোষণা করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ভোট মিটলেই নেওয়া হবে ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা। শুক্রবার, ৬ মার্চ পরীক্ষা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি জানিয়ে ‘ইনফরমেশন বুলেটিন’ প্রকাশ করল জানালো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (ডব্লিউবিজেইইবি)। জানানো হয়েছে আগামী ২৪ মে রাজ্য জয়েন্টের পরীক্ষা হবে।

Advertisement

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতকস্তরের ভর্তির জন্য এই প্রবেশিকা নেওয়া হয়। চলতি বছর ২৪ মে দু’টি পত্রের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে অফলাইনে ওএমআর শিটের মাধ্যমে। প্রথম পত্র হিসাবে থাকবে গণিত। পরীক্ষা হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর পর দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। প্রথম পত্রের মোট নম্বর ১০০। দ্বিতীয় পত্রে দু’টি বিষয়ে প্রতিটিতে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর বরাদ্দ করা হবে। কোন‌ও প্রশ্নের ভুল উত্তরের জন্য পরীক্ষায় নেগেটিভ মার্কিং ও করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন গ্রহণ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে শুরু হচ্ছে ১০ই মার্চ মঙ্গলবার। আবেদনের শেষ তারিখ হচ্ছে ৫ এপ্রিল রবিবার। পরীক্ষার্থীদের আবেদনের সময় কোন‌ও ভুলভ্রান্তি থাকলে তা অনলাইনে সংশোধন করা যাবে। তার সময়সীমা হচ্ছে ৭ এপ্রিল মঙ্গলবার থেকে ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ১৫ এপ্রিল শুক্রবার থেকে ২৪ এপ্রিল রবিবার বিকেল ৪ পর্যন্ত।

Advertisement
আরও পড়ুন