Calcutta University

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘কুটা’র বিক্ষোভ অবস্থান! শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি উপাচার্যের কাছে

কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫৬ শতাংশ শিক্ষকপদ শূন্য রয়েছে। বিজ্ঞানের বিভাগগুলিতে ৫৮ শতাংশ, কলা বিভাগে ৬০ শতাংশ শিক্ষকের ঘাটতি রয়েছে। কোথাও ২০ বছর, কোথাও ২৫ বছর কোনও নিয়োগ হয়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৬:৫৮
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে শিক্ষকেরা ।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে শিক্ষকেরা । নিজস্ব চিত্র।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ঘাটতি মেটাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে কলেজস্ট্রিট ক্যাম্পাসে বিক্ষোভ অবস্থান শুরু করলেন শিক্ষকেরা।

Advertisement

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দ্বারভাঙা ভবনের সামনে অবস্থান শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ‘কুটা’। বিকেলে উপাচার্য আশুতোষ ঘোষের কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্য শিক্ষকেরা।

সংগঠনের সভাপতি সাগরময় ঘোষ বলেন, “উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন ৪মে নির্বাচনী আদর্শ আচরণবিধির মেয়াদ শেষ হলেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে।” কর্তৃপক্ষ তার আগেই সব প্রস্তুতি সেরে রাখছেন বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিক্ষোভে বার বার উঠে আসে বিভিন্ন বিভাগে শূন্যপদের প্রসঙ্গ। কী ভাবে বিশ্ববিদ্যালয়ের মান বজায় রাখা যায়, তা-ও উঠে আসে শিক্ষকদের বক্তব্যে।

গত সপ্তাহেই, আনন্দবাজার ডট কম-এ প্রকাশিত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ঘাটতির পরিসংখ্যান। প্রায় ৫৬ শতাংশ পদ শূন্য রয়েছে। বিজ্ঞানের বিভাগগুলিতে ৫৮ শতাংশ, কলা বিভাগে ৬০ শতাংশ শিক্ষকের ঘাটতি রয়েছে। কোথাও ২০ বছর, কোথাও ২৫ বছর কোনও নিয়োগ হয়নি। রসায়ন, গণিত, ইতিহাস, উদ্ভিদবিদ্যার মতো বিষয়গুলিতে ৬০ শতাংশের বেশি পদে শিক্ষক নেই। বিজ়নেস ম্যানেজমেন্ট, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং মেরিন সায়েন্স-এর মতো বিভাগগুলি চলছে একজন শিক্ষকের ভরসায়।

বৃহস্পতিবার স্মারকলিপিতে কুটা উল্লেখ করছে সরকার অনুমোদিত ৮৮৩ শিক্ষক পদে এখন কাজ করছেন মাত্র ৩৮৩ জন। ঘাটতি প্রায় ৫৭ শতাংশ।

Advertisement
আরও পড়ুন