আইআইএম বিশাখাপত্তনম। ছবি: সংগৃহীত।
বিশাখাপত্তনমের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)-এ মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার সুযোগ মিলতে চলেছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
চাকরির পাশাপাশি এমবিএ করার সুযোগ রয়েছে। এটি দু’বছরের মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্স। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পাশাপাশি থাকতে হবে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা। সে ক্ষেত্রে যাঁরা ইন্টার্নশিপ বা কোনও গবেষণা প্রকল্পে কাজ করছেন, তাঁরা সুযোগ পাবেন না। প্রবেশিকা এবং ইন্টারভউয়ে উত্তীর্ণ হতে পারলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ মিলবে। কোর্সমূল্য ১১ লক্ষ ৯০ হাজার টাকা।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে বিশাখাপত্তনমের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘অ্যাডমিশন’-এ যাওয়া প্রয়োজন। সেখানেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বিজ্ঞপ্তি উল্লেখ নেই, তবে এখনও আসন ফাঁকা রয়েছে সে বিষয় জানানো হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইএম, বিশাখাপত্তনমের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।